চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুরাজ বসন্তকে বরণ করলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
২:৫৩ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

আনন্দ আয়োজনে ঋতুরাজ বসন্তকে আগাম বরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মাঘের শেষ সকালে চ্যানেল আইয়ের গানে গানে সকাল শুরু অনুষ্ঠানের বিশেষ পর্বে এ আয়োজন করা হয়। প্রকৃতির প্রতি সচেতনতা ও ভালোবাসা বাড়াতে সাধারণ মানুষকে আহ্বান জানান প্রকৃতিবিদরা। 

শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্তকে আগাম বরণ করে নিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিম তলায় গানে গানে সকাল শুরুর বিশেষ পর্ব।

সুর ও বাণীতে ঋতু বন্দনায় রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে সুরের ধারার শিল্পীরা।

প্রকৃতিতে প্রাণের চাঞ্চল্য আনা বসন্তের আগাম বরণ আয়োজনে অংশ নেন প্রকৃতিপ্রেমীসহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেন, বসন্তের এই শুরুর লগ্নে আমরা প্রকৃতিকে ভালোবাসবো এবং আবার প্রকৃতি নতুন করে সংরক্ষনে সবাই কাজ করবো।

ঢাবির অধ্যাপক নূরজাহান সরকার বলেন, বাংলাদেশের প্রকৃতিপ্রেমীরা যে প্রকৃতিকে ভালোবাসে এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্ররো বিশ্বকে দেখানোর উদ্যোগ নেওয়ার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

পলাশের বনে রংয়ের আগুন ছড়ানো এ ফাগুনে সবাইকে প্রকৃতি রক্ষার শপথে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বিশেষজ্ঞরা। রন্ধন বিশেষজ্ঞ বলেন, ফাল্গুন মাস যখন শুরু হয় তখন প্রকৃতির সাজগোজও বেড়ে যায়।

Reneta

পৃথিবী যখন সাজে তেমন করে আমরাও সাজগোজ করে ফাল্গুনকে বরণ করে নিই। অনুষ্ঠানে পরিবেশবীদরা ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের অনেক শিল্পীরাও।

ফাল্গুনের এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ আনন্দিত অভিনেত্রী আফরোজা বানু।

সঙ্গীতশিল্পী রেবেকা সুলতানা বলেন, বসন্ত চমৎকার ভাবেই আমাদের কাছে এসে ধরা দেয়। কামনা একটাই এ ঋতুর ছোঁয়ায় যেনো রঙিন হয় আমাদের দেশ।

পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল হান্না খান বলেন, এ বসন্তকে ভুলে আমরা সবাই যেনো কোথায় চলে যাচ্ছি তা আমরা নিজেরাও জানি না। তাই উচিত প্রকৃতিকে সবাই মিলে রক্ষা করা।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বসন্তের এমন অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বলেন, প্রকৃতি ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুতরাং প্রকৃতিকে আমাদের আরো বেশি করে ভালোবাসতে হবে এবং সবাইকে সজাগ থেকে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে সেটির দিকে লক্ষ্য রেখে তাকে বাঁচাবো। 

ফাগুনের প্রতি সবার এমন ভালোবাসাকে প্রকৃতির প্রতি সার্বজনীন ভালোবাসায় রূপ দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনবসন্ত বরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT