চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণার অনুরোধে কলকাতার ছবিতে আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

গেল শুক্রবার দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘একটি সিনেমার গল্প’। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রটি নির্মাতা করিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে দিয়ে। আর এবার সেই ঋতুপর্ণার অনুরোধেই কলকাতার একটি সিনেমায় অভিনয় করছেন আলমগীর।

বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনুপস্থিত চিত্রনায়ক আলমগীর। অন্যান্য সিনিয়র শিল্পীদের মতো তিনিও অভিনয় থেকে যেনো নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। তবে ফিরে এলেন নিজের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’ দিয়েই। ছবিটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। আর এবার ঋতুপর্ণার অনুরোধে আরো একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে সেটা কলকাতার সিনেমায়।

ঢাকা ও ঢাকার বাইরে চলছে ‘একটি সিনেমার গল্প’। এদিকে উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে শুটিংয়ে ব্যস্ত আলমগীর। ছবির নাম ‘আমার লবঙ্গতা’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। আর এই ছবিতেই অভিনয় করতে কলকাতায় উড়ে গেছেন আলমগীর।

কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে আলমগীর বলেন: এই ছবির ডিরেক্টর কে, প্রযোজক কে, কারা অভিনয় করছে তার কিছুই জানতাম না। কিন্তু ঋতু আমাকে ফোন করে বললো তোমাকে এই ছবিতে অভিনয় করতেই হবে। আমি জবাবে তাকে বললাম, এখনতো আমি ছবি করি না। ছবি করে এখন আর আগের মতো আনন্দ পাই না। ঋতু হচ্ছে আমার ঘরের মেয়ের মতো, সে যেহেতু রিকোয়েস্ট করেছে ফলে কিছুই আর জিজ্ঞেস না করে ছবি করতে কলকাতায় এলাম।

‘আমার লবঙ্গতা’ ছবিটি পরিচালনা করছেন বাপ্পা বন্দোপাধ্যায়। ছবিতে আলমগীর ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্থসারথি দেব, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং পূজা দত্ত। ছবিতে সংগীত পরিচালনা করছেন বাপি লাহিড়ী। গান গেয়েছেন বাপি লাহিড়ী, শান, অলকা ইয়াগনিক, সাধনা সরগম এবং অন্বেষা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরঋতুপর্ণালিড বিনোদন
শেয়ারTweetPin3

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT