চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়েকে হারিয়েও বিষণ্ণ ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। কিন্তু সাউথ আমেরিকানদের বিপক্ষে ১-০ গোলে জিতেও বিষণ্ণ ফরাসিরা। কারণ, এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা কাইলিয়ান এমবাপে।

স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। সহজ সুযোগটি নষ্ট করেন এমবাপে। এরপর আরও দুটি সুযোগ পেয়েছিল ফরাসিরা। কাজে লাগাতে পারেননি। এরমধ্যেই ৩৬ মিনিটের সময় ইনজুরিতে পড়েন এমবাপে। উরুগুয়ে গোলকিপার মার্টিন কাম্পানার সঙ্গে সংঘর্ষে আহত হন। পরে আর খেলতেই পারেননি। কাঁধে আঘাত পেয়েছেন পিএসজি তারকা।

এমবাপে উঠে যাওয়ার পর আরও অন্তত দুটি সহজ সুযোগ পায় ফ্রান্স। এবার সুযোগ হাতছাড়া করেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্থনিও গ্রিজম্যান। অবশেষে ৫২ মিনিটে গোলের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন অলিভিয়ের জিরুদ।

ম্যাচে সমতা ফেরানোর একেবারে কাছে চলে গিয়েছিল উরুগুয়ে। সফরকারীদের হতাশ করেছেন হুগো লরিস। ডি-বক্সের ভেতর থেকে নেয়া জোনাথন রদ্রিগেজের বুলেট শট আটকে দেন ফরাসি গোলকিপার।

এমবাপের ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন কোচ দিদিয়ের দেশম। বলেছেন, বুধবারই এমবাপের পরীক্ষা-নিরীক্ষা হবে এবং তার বড় কোনো ক্ষতি হয়নি।

নেদারল্যান্ডসের কাছে হারের পর আবার জয়ে ফিরল ফ্রান্স। এরপর ফরাসিরা আন্তর্জাতিক ম্যাচ খেলবে আগামী মার্চে। তার আগে ২ ডিসেম্বরে জানা যাবে ইউরো ২০২০’র বাছাইতে তাদের প্রতিপক্ষ কোন কোন দল। উরুগুয়েও মার্চে তাদের ২০১৯ কোপার প্রস্তুতি শুরু করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেফ্রান্স-উরুগুয়েলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT