চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপনির্বাচনে কাদের সিদ্দিকীর অংশগ্রহণ ‘রহস্যজনক’

সোমা ইসলামসোমা ইসলাম
১:৫০ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

টাঙ্গাইলের কালিহাতীর উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বলছে, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে উপনির্বাচনে কাদের সিদ্দিকীর অংশগ্রহণ রহস্যজনক, তাই তিনি বিএনপির সমর্থন পাবেন না। আবার তার ভাই, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষেই কাজ করছেন আওয়ামী লীগের স্থানীয় সকল নেতা-কর্মী। 

শক্রকেও বন্ধু করার বিশ্বাস নিয়ে নির্বাচনী মাঠে বিজয় পেতে মরিয়া টাঙ্গাইলের কালিহাতীর উপনির্বাচনে প্রার্থীরা। প্রধান দুই প্রাথীর একজন আওয়ামী লীগের সোহেল হাজারী, অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। দুই প্রজন্মের দুই প্রার্থী যার যার অভিজ্ঞতা নিয়ে ছুটছেন ৩ লাখ ভোটারের কাছে। তবে অপ্রকাশ্য সমীকরণও আছে। 

কাদের সিদ্দিকী বিএনপির ভোট আশা করলেও বিএনপি বলছে, তা হওয়ার নয়।

স্থানীয় বিএনপির সহসভাপতি শুকুর আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে প্রত্যাহার করে আজকের নির্বাচনে আসার পেছনে যে কি কারণ সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত তার সুষ্পষ্ট বক্তব্য পাওয়া না যাবে ততক্ষণ তার পক্ষে ভোট যাবে নাকি যাবে না, কালিহাতির জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে হয় না। 

সরকারি দলের প্রার্থী সোহেল হাজারী একদিকে যেমন ভোট চাইছেন অন্যদিকে নিজ দলের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টাতেও আছেন। যে লতিফ সিদ্দিকীর পদত্যাগে আসনটিতে উপনির্বাচন, সিদ্দিকী পরিবারের সেই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যের নেপথ্য ভূমিকাও গুরুত্বপূর্ণ।

সোহেল হাজারী বলেন, আওয়ামী লীগের একজন ব্যক্তি আর আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একজন ব্যক্তির মধ্যে বিস্তর পার্থক্য। আগে যখন তিনি রাজশাহী, খুলনায় কুমিল্লায় যেতেন জনসভার জন্য তখন লক্ষাধিক লোক হতো। আর এখন তিনি বক্তৃতা করে ২০০/৪০০ লোকের মাধ্যমে। 

Reneta

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাবা দল করার পরও বাবাকে যখন সমর্থন দেয়নি সেখানে কাদের সিদ্দিকী দল করে না, নেত্রীর বিপক্ষে বলে, প্রতীকের বিরুদ্ধে বলে নৌকা ফাটিয়ে ফেলবে। লতিফ সিদ্দিকী তাকে সমর্থন দিবে না, দিতে পারেনা। এটা আমি বিশ্বাস করি।

ভোটাররা বলছেন, শেষ পর্যন্ত যিনিই জয়ী হন না কেনো, নির্বাচনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল ৪ উপনির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT