চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের ধারণা নিয়ে মিরপুর ক্লাবের কর্মসূচি অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি
A A

বাংলাদেশে ক্রমবর্ধমান উদ্যোক্তা কালচার ও এর বিকাশকে লক্ষ্য রেখে পেশাজীবীদের সংগঠন মিরপুর ক্লাবের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা ও উদ্যোগ বিষয়ে নানামুখি পরিকল্পনা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।

মিরপুর ক্লাবের ‘এমসিএল ইনস্টিটিউট অফ ইনোভেশন (এমআইআই)’ এর আয়োজনে গত ৭ ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হয় গুলশানের হোটেল ট্রপিকাল ডেইজিতে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় প্রস্তাবিত উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহাবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তারপরে উপস্থিত অতিথিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা সে বিষয়ে আলোচনা করেন। সামনের দিনগুলোতে এ বিষয়ে এমআইআই কীভাবে জ্ঞান, তথ্য-পরামর্শ ও গবেষণার ভিত্তিতে কাজ করবে তার নানা দিক নিয়েও আলোচনা হয়। ওইসব প্রক্রিয়া থেকে প্রাপ্ত তথ্য-জ্ঞান উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের কাজে লাগবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন হোসনে আরা বেগম (এনডিসি) সচিব ও ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাসুদ মান্নান, তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত; পার্থপ্রতিম দেব, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব; বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, তথ্য সরকার ফেজ-৩ প্রকল্প, আইসিটি বিভাগ এবং সুশান্ত কুমার সাহা, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, এনআইপিওআরটি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টাসহ কার্যকরী কমিটির সদস্যসহ অনেকে।

Reneta

মিরপুর ক্লাব প্রচলিত ধারণার ক্লাব কনসেপ্টের বাইরের একটি প্রতিষ্ঠান। যেখানে পেশাজীবী ও উদ্যোক্তাদের সরাসরি নেতৃত্ব ও অংশগ্রহণে নানাধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর ক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী

উত্তরের জনপদে শীতের প্রকোপ, রাজধানীতে বহু দেরি

পরবর্তী
শীতের প্রকোপ-উত্তরাঞ্চল

উত্তরের জনপদে শীতের প্রকোপ, রাজধানীতে বহু দেরি

'ন ডরাই'র বিচ প্রিমিয়ার

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT