চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্দাম পার্টি থামবে না নেইমারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের বাইরে সবসময়ই আলোচনায় থাকতে ভালোবাসেন নেইমার। বলা ভালো, তার উদ্দাম জীবনই তাকে অন্যরকম আলোর নিচে নিয়ে আসে বারবার। নিজের জন্মদিন, বড়দিন, উপলক্ষ পেলেই জমকালো পার্টিতে মেতে ওঠেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজের কর্মকাণ্ড দিয়ে মনে করিয়ে দেন তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোয় নেইমারকে বিশ্বের দামি ফুটবলার বানিয়ে দলে টানে ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবটির হয়ে ১০০ ম্যাচে ৮৩ গোল করে দামের যথার্থতা প্রমাণ করেছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ইতিহাসে প্রথমবারের মতো পিএসজিকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

মাঠের পারফরম্যান্সের মতোই ব্যক্তিগত জীবনে সমান উজ্জ্বল নেইমার। বিতর্ক আর জমকালো জীবন নিয়ে মেতে থাকতে ভালোবাসেন। উপলক্ষ পেলেই আয়োজন করেন পার্টির!

গত বছর নিজের জন্মদিনে সতীর্থ আর রঙিন পর্দার তারকাদের নিয়ে দিয়ে বসেন পার্টি। ম্যাচের আগে যে পার্টির কথা শুনে বিরক্ত হয়েছিলেন পিএসজির সাবেক কোচ টমাস টুখেল। করোনার মাঝেও ১৫০ জন নিয়ে বড়দিনের পার্টি করেছেন। যা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা।

এসব কর্মকাণ্ড, নারী ঘটিত কাণ্ড মিলিয়ে পিএসজিকে বেশ কয়েকবার বিব্রতকর অবস্থায়ও ফেলেছেন নেইমার। বিরক্ত হয়ে তাকে ‘অপরিপক্ব’ বলেছেন কেউ কেউ। এসব সমালোচনাকে মোটেও পাত্তা দিতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা। যার যা ইচ্ছা বললেও পার্টি করা থামবে না বলেই ইএসপিএনকে জানিয়েছেন।

‘পার্টি করতে কে ভালোবাসে না? সবাই আনন্দ করতে ভালোবাসে। জানি আমাকে কখন কোথায় যেতে হবে, কী করতে হবে, কী করতে হবে না। যখন লোকে আমাকে বলে আমি বোধহীন, তখন ভেবে পাই না তাহলে আমাকে কী করতে হবে?’

Reneta

‘অনেকদিন থেকেই ফুটবল খেলছি। যদি কেউ শতভাগ ফুটবল নিয়ে বসবাস করে, আমার মতে তার শেষটা হবে বিস্ফোরণ দিয়ে। এখন আমার সময় আরাম করা, শান্ত থাকা, আমি এটা কখনই করা থামাবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT