চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তেজনায় ভরপুর ‘ভিলেন’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। তার ক্যারিয়ারের প্রথম ছবি ‘কেল্লাফাতে’ থেকে এ পর্যন্ত যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবখানেই তিনি কমেডি ও রোম্যান্টিক নায়ক!

এই নায়কের ভক্তদের অনুরাগীদের আবদার ছিল অঙ্কুশ নিজেকে বদলে ফেলুক! ওই আবদার মেটাতে তিনি নিজের মধ্যে আমূল পরিবর্তন এনেছেন। যার দেখা পাওয়া গেল মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ভিলেন’-এর ট্রেলারে।

‘ভিলেন’-এ ‘অঙ্কুশ’ তার চেনা মোড়ক ছেড়ে বেরিয়ে এসেছেন। একেবারে নয়া অবতারে, নয়া লুকে হাজির এই ড্যান্সিং স্টার। বডি বিল্ডিংয়ের পর সিক্স প্যাকের অঙ্কুশের সঙ্গে পুরনো অঙ্কুশকে দেখে প্রথমে কিছুটা খটকা লাগতে পারে অনেকের।

এই কি খিলাড়ী, আশিকী, কানামাছি ছবির সেই অঙ্কুশ! সম্প্রতি প্রকাশ হয়েছে অঙ্কুশের ‘ভিলেন’ ছবির ট্রেলার। মাত্র দুই মিনিটের ওই ট্রেলারে দেখা গেছে মারকাটারি অঙ্কুশকে। নিজেকে ঢেলে সাজিয়ে তিনি হাজির হয়েছে সুঠাম দেহ নিয়ে।

দেখিয়েছেন ক্যারিশমা, টান টান উত্তেজনা, অ্যাপ্রোচেও এসেছে বিরাট পরিবর্তন। ট্রেলারে অঙ্কুশ ছাড়াও দেখা গেছে মিমি চক্রবর্তী ও ঋত্বিকাকে। এই তারকাদের উপস্থিতি ও কোণঠাসা অ্যাকশনে জমজমাট ‘ভিলেন’-এর ট্রেলার।

ছবির পরিচালক বাবা যাদব। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। টলিউডের অন্দর মহলের খবর, এই ছবি দিয়ে শুধু নায়ক নয়, ভিলেন হিসেবেও দেখা যাবে অঙ্কুশকে। আগামী ১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘ভিলেন’।

Reneta

তবে ক্রাইম থ্রিলার বলে এখনই ছবির গল্প নিয়ে বেশি কিছু বলতে নারাজ টিম ‘ভিলেন।’ ছবির চিত্রনাট্য লিখেছেন রমন জানওয়াল। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মাস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কুশ হাজরাএসভিএফ ফিল্মসমিমি চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT