রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল জ্যামার।
শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে তাদের পরিচয় জানায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, এ সময় তাদের কাছ থেকে প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়।
পরে সময়ে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।






