চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর সিটি কি হবে জাতীয় সংসদ নির্বাচনের পথ প্রদর্শক?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে ভোটগ্রহণের তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ঘোষিত নির্বাচনী তফসিল অনুসারে, নির্বাচনে প্রার্থিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। দলীয় প্রতীকে নির্বাচন হবার কারণে এই নির্বাচনের আমেজ কোনো অংশে কম নয়। প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে প্রচার প্রচারণার সবকিছু জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কুমিল্লা-রংপুরসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বেশ সফলতার সঙ্গে অনুষ্ঠিত ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হলেও একাদশ জাতীয় সংসদের আগে ঢাকা উত্তরের গুরুত্ব অনেক বেশি। বড় পরিসরে ও রাজধানীতে হওয়ার কারণের এই নির্বাচনের প্রতিটি বিষয়ে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর আচরণ স্পষ্ট হবে জনগণের সামনে। সাংবিধানিক প্রেক্ষাপটে এখন পর্যন্ত ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হবে বলে নিশ্চিত করে বলা যায়। বিএনপিসহ বেশকিছু দলের চলমান বিরোধিতা আর গত সংসদ নির্বাচনের স্মৃতি জনগণের আত্মবিশ্বাসে যে দ্বিধা তৈরি করেছে, উত্তরের নির্বাচন তা দূর করতে পারে বলে আমাদের ধারণা। নির্বাচন নিয়ে সব ধরণের অনিশ্চয়তা ও শঙ্কা দূর হোক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT