চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৪ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে কাজ শুরু হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ’র সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের একটা দাবি শোনা যাচ্ছিল। যা বর্তমানে একটি কার্যকর পরিণতির দিকে যাচ্ছে।

এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর ফলাফলের ভিত্তিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্যে আলাদা আলাদা মেধাতালিকা হবে। একজন পরীক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের জন্যে রেজিস্ট্রেশন করবে, তার নাম শুধু সেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকাতেই থাকবে। আর পরীক্ষার্থী যদি উভয় বিশ্ববিদ্যালয়ের জন্যে ফরম নিয়ে থাকে সেই ক্ষেত্রে তার নাম ফলাফলের ভিত্তিতে উভয় বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা মেধাতালিকায় আসবে। বিষয়টি নিয়ে কোনো ধরণের জটিলতা নেই বললেই চলে।

প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে বারবার পরীক্ষা দেয়া ও সেসময় যাতায়াত-আবাসন সংক্রান্ত নানা হয়রানির শিকার হতে হতো শিক্ষার্থীদের। এই পদ্ধতিতে সেসব বন্ধ হবে। সবদিক থেকে এই পদ্ধতি খুবই সময়োপযোগী।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ কমাতে কয়েক বছর ধরেই বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত বা গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বলে আসছিলেন। কিন্তু বেশির ভাগ বিশ্ববিদ্যালয় তাতে রাজি ছিল না। অভিযোগ ছিল, মূলত ভর্তির ফরম বিক্রি বাবদ বিরাট অঙ্কের টাকার আয় থেকে শিক্ষকেরা বঞ্চিত হওয়ার ভয়েই এই পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলো রাজি হতে চায় না।

তবে ইউজিসির ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে সম্মতি দিয়েছেন।

Reneta

আমাদের আশাবাদ এই পদ্ধতি কার্যকরের সিদ্ধান্ত দেশের লাখো শিক্ষার্থীদের হয়রানি কমিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে গণ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT