‘উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০১৭’ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।
ভর্তি নীতিমালা ২০১৭ এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং নীতিমালা স্থগিত চেয়ে গত ১১ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আখন্দ হাইকোর্টে একটি রিট করেন।
ওই রিটে শিক্ষা সচিবসহ আরো সংশ্লিষ্ট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।







