চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে ৪ রানের জয়ে মান বাঁচাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ টি-টুয়েন্টির লড়াইয়ে প্রথম তিনটি হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার জন্য এখন টানা হার ঠেকানোর প্রচেষ্টা, তাতে চতুর্থ ম্যাচে ৪ রানে জিতে মান বাঁচানোর পথ করে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

বৃহস্পতিবার সকালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৯ রান জমিয়েছিল অস্ট্রেলিয়া। উইন্ডিজ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে যেতে পারে ১৮৫ রান পর্যন্ত।

অধিনায়ক ফিঞ্চ ৫ চার ও ৩ ছয়ে ৩৭ বলে ৫৩ করে শুরুটা এনে দেন। পুরো সিরিজেই ধারাবাহিক মিচেল মার্শ খেলেন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি, ৪ চার ও ৬ ছক্কায় ৪৪ বলে সাজানো ঝড়।

বাকিদের মধ্যে ২ চার ও এক ছয়ে ড্যান ক্রিস্টিয়ানের ১৪ বলে অপরাজিত ২২ বলার মতো। দুঅঙ্ক ছুঁতে পারেননি অজিদের আর কেউ।

স্বাগতিকদের হেইডেন ওয়ালশও সিরিজজুড়ে ধারাবাহিক, এদিনও নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন থমাস, রাসেল ও অ্যালেন।

জবাব দিতে নেমে ২৯ বলে ৬২ রানের ওপেনিং জুটি আনেন লেন্ডল সিমন্স ও এভিন লুইস। ৪ চার ও ২ ছয়ে ১৪ বলে ৩১ করে ফেরেন লুইস।

Reneta

খানিক পর সিরিজজয়ী তৃতীয় ম্যাচের নায়ক ক্রিস গেইল ৬ ও আন্দ্রে ফ্লেচার ১ রানে ফিরে যান। অধিনায়ক নিকোলাস পুরান ১৬ রানে তাদের অনুসরণ করলে বিপদ বাড়ে।

তখনও একপাশ আগলে ছিলেন সিমন্স। ১০ চার ও ২ ছয়ে ৪৮ বলে ৭২ করে তিনি ফিরে গেলেই আর পথ খুঁজে পায়নি ক্যারিবীয়রা।

শেষদিকে আন্দ্রে রাসেল ৩ ছক্কায় ১৩ বলে অপরাজিত ২৪ ও ফ্যাবিয়ান অ্যালেন ২ চার ৩ ছক্কায় ১৪ বলে ২৯ রানে চেষ্টা তো করেছিলেন, কিন্তু লক্ষ্য ছুঁতে যেয়ে সেটা অল্পদূরে আটকে যায়।

ম্যাচসেরা মিচেল মার্শ বল হাতেও সেরা, নিয়েছেন ৩ উইকেট। ২টি উইকেট গেছে অ্যাডাম জাম্পার দখলে, একটি রিলে মেরেডিথের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াপুরানফিঞ্চমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT