চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে খাদে ঠেলে ঘুরে দাঁড়াল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে পাগলাটে ব্যাটিংয়ে ফিফটির পরপরই গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ টানা দ্বিতীয় হারের মুখে পড়েছে। তাদের ৮ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে পয়েন্ট হারায় প্রোটিয়ারা।

মঙ্গলবার দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান জমায় উইন্ডিজ। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ১০ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে প্রোটিয়ারা।

ক্যারিবীয়রা বিপদে পড়ে উদ্বোধনী জুটিতে। একদিকে যখন ঝড় তুলছিলেন এভিন লুইস, আরেক প্রান্তে টেস্ট-ব্যাটিং করতে থাকেন লেন্ডল সিমন্স। এতটাই জং ধরে যায় তার ব্যাটে যে, যখন রাবাদার বলে বোল্ড হয়ে ফিরলেন, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে উইন্ডিজের।

Banglabid

কোনো চার-ছয় তো মারতে পারেনইনি, সিমন্স ১৬ রান করতে বল খরচ করে ফেলেন ৩৫টি। আরেক উদ্বোধনী ব্যাটার লুইসের ৩ চার ও ৬ ছক্কায় ৩৫ বলে করা ৫৬ রানের ইনিংসটি তাই উজ্জ্বলতা হারায়।

লুইসের ইনিংসটি আরও নিঃসঙ্গ হয়ে পড়ে যখন পরের দিকে পুরান ১২, গেইল ১২ বলে ১২, অধিনায়ক পোলার্ড ২০ বলে ২৬, আন্দ্রে রাসেল ৫, হেটমায়ার ১ রানে ব্যর্থ হয়ে ফেরেন।

প্রিটোরিয়াস ৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৪ রানে ২ উইকেট মহারাজের। রাবাদা ও নর্টজের ঝুলিতে গেছে একটি করে উইকেট।

Reneta

জবাব দিতে নেমে অধিনায়ক বাভুমা ২ রানে ফিরলেও তার ওপেনিং সঙ্গী রিজা হেনড্রিক্স ৪ চার এক ছয়ে ৩০ বলে ৩৯ রানে ভালো শুরু দিয়ে যান।

ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে পরে ম্যাচ শেষ করে আসেন। ডুসেন ৩ চারে ৫১ বলে অপরাজিত ৪৩ রানের ধীর ইনিংস খেলেন। মার্করাম ছিলেন উল্টো, ২ চারে পিঠে ৪ ছক্কায় ২৬ বলে আগ্রাসী ৫১ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT