চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের বিশেষ ধারাবাহিক ‘ছোট কাকু’ সিরিজে চমক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A

শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এই নাটকের মাধ্যমে ২৭ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন আফজাল ও তুষার।

বেশ কয়েক বছর ধরেই চ্যানেল আইয়ের দর্শকদের জন্য আফজাল হোসেন নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ছোট কাকু সিরিজ’। সেই সিরিজের এবারের পর্বে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন তুষার খান। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’।

৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত প্রমুখ চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে একই সময়ে প্রতিদিন ঈদুল ফিতরের সপ্তম দিন পর্যন্ত।

নাটকের গল্পে দেখা যাবে শরীফ সিঙ্গাপুরী বহুবছর সিঙ্গাপুরে জীবনযাপন করেছেন। তার ছোট ভাই মিনহাজ সিঙ্গাপুরী। তাদের পৈত্রিক সম্পত্তি এবং এবং ভিটেবাড়ি, সবই সৈয়দপুরে। বিশাল সম্পত্তির মালিক এই দুই ভাইয়ের মধ্যে জায়গাজমির ভাগ বাটোয়ারা নিয়ে ছিল অসন্তোষ। এই অসন্তোষ প্রায়শই ঝগড়ায় রুপ নিত। হঠাৎ একদিন খুন হয় ছোটভাই মিনহাজ সিঙ্গাপুরী। সয়ংক্রীয়ভাবেই সন্দেহের তীর এখন শরীফ সিঙ্গাপুরীর দিকে। হত্যার অভিযোগ অস্বীকার করে সে। এরই মাঝে ছোটকাকু ও তার টিম সিদ্ধান্ত নেয় সৈয়দপুরে ঘুরতে যাওয়ার।

বরাবরের মতোই মিনহাজ সিঙ্গাপুরীর হত্যাকাণ্ডের রহস্য টেনে নেয় ছোট কাকুকে। ছোট কাকুর গোয়েন্দা অভিজ্ঞতায় বেরিয়ে আসে হত্যাকাণ্ডের আসল কাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আফজাল হোসেনঈদের নাটকক্যামেরাছোট কাকুতুষারতুষার খানধারাবাহিকনাটকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT