ঈদের দিনের সকালের অনুষ্ঠানের জন্যে ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তারপর ট্রান্সলুসেণ্ট পাউডার লাগান। তৈলাক্ত ত্বকে অবশ্য ময়েশ্চারাইজারের বদলে অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান। এক্ষেত্রে কম্পেক্ট পাউডার ব্যবহার করুন।দিনেরবেলায় ঘামের কারণে টি জোন তৈলাক্ত হয়ে যায়। তাই এই অংশে বিশেষ করে পাউডার লাগান। একান্তই ফাউন্ডেশন ব্যবহার করতে হলে ওয়াটারবেসড মেক-আপ আদর্শ।
- ব্লাশ অন ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন ভাল করে ব্লেন্ড হয়।
- দিনের বেলায় আই পেন্সিল ব্যবহার করুন।
- এক কোট মাসকারা ব্যবহারই যথেষ্ট।
- ডার্ক কালারের লিপস্টিকের পরিবর্তে হালকা প্যাস্টেল শেডের লিপস্টিক বেছে নিন। হালকা পারফিউম ব্যবহার করুন।
ঘরোয়া উপায়ে মেকআপ তুলতে যা ব্যবহার করবেন—
দুধ
কয়েক ফোঁটা দুধ নিয়ে আলতো করে মুখে মেখে নিতে পারেন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন, যাতে লোমকূপে মেকআপ আটকে না থাকে।
জলপাই তেল
তুলায় দুই চা-চামচ জলপাইয়ের তেল নিয়ে ধীরে ধীরে চোখের পাতাটি মুছে নিন। তিন মিনিট অপেক্ষা করুন, যাতে চোখের কাজল ও মাশকারা ধীরে ধীরে উঠে যায়।
কলা
মেকআপ তোলার পর ত্বক সতেজ ও কোমল করে তুলতে পাকা কলা চটকে ও কয়েক ফোঁটা দুধ মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
শসা
পানিতে ১০ মিনিট সিদ্ধ করে শসাটি ভর্তা করে নিন। এবার আধা গ্লাস দুধের সঙ্গে শসা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার তুলায় নিয়ে মুখ পরিষ্কার করুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। শসার এই মিশ্রণ এক সপ্তাহের মতো সংরক্ষণ করা যায়।
লেবুর রস
কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে এক চা-চামচ আলুর রস মেশান। এবার মিশ্রণটি তুলায় লাগিয়ে মুখ মুছে নিন। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। লেবুর রস মেকআপ তোলা ও চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে।








