চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের টেলিছবিতে চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ০৯, মে ২০১৯
বিনোদন
A A

পুরুষ মানুষের বয়স ৪০ হলেই নাকি ভীমরতি শুরু হয়! তখন স্ত্রীরাও তাদের স্বামীদের নানাভাবে সন্দেহ করতে থাকে। কোথাও গেলে সন্দেহ করে, বাইরে থেকে ঘরে ফিরলে সন্দেহ করে, এমনকি স্বামী ফেসবুকে কার সঙ্গে চ্যাট করছে, কাকে লাইক-কমেন্ট দিচ্ছে এ নিয়েও নানাভাবে বাঁকা চোখে দেখেন স্ত্রীরা।

এমন তিনজন চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি ও তাদের স্ত্রীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ‘নটি ফোর্টি’। এ নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। যিনি এরআগে ‘স্বর্ণমানব’ নাটক লিখে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

আর নাটকটির পরিচালনায় আছেন ‘কলুর বলদ’-খ্যাত নির্মাতা সাজ্জাদ সুমন। নির্মাতা জানালেন, ‘নটি ফোর্টি’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ-তানিয়া আহমেদ, ফারুক আহমেদ-রোজি সিদ্দিকী, রওনক হাসান-অহনা।

বা থেকে তানিয়া আহমেদ, রোজি সিদ্দিকী ও অহনা

নির্মাতা আরো জানান, চল্লিশোর্ধ্ব পুরুষদের ভীমরতির সঙ্গে সঙ্গে তাদের মনস্তাত্বিক বিভিন্ন দিক নাটকে তুলে ধরা হবে।  ‘নটি ফোর্টি’ পুরোপুরি কমেডি নাটক নয়। কমেডি, ফ্যান্টাসি, নাটকীয়তা সবকিছুই থাকবে।

সাজ্জাদ সুমন বলেন, বর্তমানে এ নাটকের শুটিং চলছে। শেষ হতে লাগবে আরও দু-দিন। চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় ‘নটি ফোর্টি’ প্রচার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অহনাতানিয়া আহমেদরোজি সিদ্দিকীলিড বিনোদনসাজ্জাদ সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT