রমজান ঈদ উপলক্ষে আগামী ৮ জুন বৃহস্পতিবার থেকে নতুন টাকার বিনিময় শুরু হবে। গ্রাহকরা বিভিন্ন ব্যাংক থেকে আগামী ২২ জুন পর্যন্ত নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই কার্যক্রম বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নোট বিনিময় করা হবে।
এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও প্রতিদিন ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। কেউ ইচ্ছা করলে নোট উত্তোলনকালে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
যেসব ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে
ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিন খান এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।







