চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সিসিমপুরের বিশেষ পর্ব: হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
বিনোদন
A A

আসছে ঈদে প্রচারিত হবে সিসিমপুরের ৩ পর্বের বিশেষ অনুষ্ঠান ‘হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে’। বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন সকাল ১১টা ২০মিনিট, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন সকাল ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠানটি।

সিসিমপুর সূত্রে জানা গেছে, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো তাদের বাড়িতে থেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবে। কারণ করোনাভাইরাসের কারণে তারা সবাই ঘরেই থাকছে। কিন্তু ঘরে থেকেও কীভাবে ঈদের আনন্দ করা যায়, কীভাবে বাইরের পৃথিবীটাকে ঘরে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে কথা বলবে হালুম-টুকটুকি আর ইকরিরা।

ওরা কল্পনায় পার্কে হাঁটে-বেড়ায়, কল্পনায় ঘুড়ি ওড়ায়। ওরা জানে, সব স্বাভাবিক হলে আবারও বটতলায় যাবে খেলতে। তার আগ পর্যন্ত ওরা ঘরেই বসে গান গাইবে আর ঈদের মজা করবে। তবে ঘরে থাকা সময়ে ওদের মনও খারাপ হয়। মন খারাপ হলে কী করতে হবে, সেগুলোও উঠে এসেছে এই তিন পর্বে।

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যকর অভ্যাস পালন করছে হালুমরা। ওরা বাইরে যায় না। তবে যদি কাউকে কোনো জরুরি কাজে বাইরে যেতে হয়, তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখে। আর মাস্কতো অবশ্যই অবশ্যই পরে। হাঁচি-কাশি দেওয়ার সময় কনুই দিয়ে নাক-মুখ ঢাকে। প্রতিদিন সাবান মেখে গোসল করে, ঘরে থেকেই করে নানান রকম ব্যায়াম, ঘরেই খেলে আর ঘুমায় পর্যাপ্ত পরিমাণে। আর তারপরেও যদি কেউ অসুস্থ হয়েও যায়, তাহলেও, ওরা জানে, ভয় পাওয়ার কিছু নেই। পুষ্টিকর খাবার আর বড়দের কথামতো বিশ্রাম আর চিকিৎসা নিয়ে ওরা সুস্থ হতে পারে।

ঈদের বিশেষ এই অনুষ্ঠান সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, করোনা মহামারির এই বিশেষ সময়ে শিশুদের শিা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে। শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কীভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায় আর নিজেদের নিরাপদ রাখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুকটুকিসিসিমপুরহালুম
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT