চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজ্জাক-কবরী জুটির ‘ময়নামতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ১৩, জুলাই ২০২১
বিনোদন
A A

চিত্রনায়ক নায়ক রাজ রাজ্জাক হারিয়ে গেছেন আগেই, মহামারী করোনা কেড়ে নিলো কিংবদন্তী নায়িকা কবরীকেও। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আবারও এই দর্শকপ্রিয় জুটির সাড়া জাগানো সিনেমা ‘ময়নামতি’ দেখতে পারবেন দর্শকরা!

প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত ছবি ‘ময়নামতি’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ছবিটি।

চিত্রনায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত সত্তর দশকের আলোচিত ছবি ‘ময়নামতি’। বড় পর্দায় মুক্তির পর এই সিনেমাটি এতটাই দুষ্প্রাপ্র্য হয়ে উঠেছিল যে, এর প্রিন্ট তো দূরের কথা কোনো পোস্টার কিংবা ফটোসেটও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কাঁপা কাঁপা ঝিরঝিরে প্রিন্টের ২-১টি গানের অংশবিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তা দর্শকদের মন ভরাতে সক্ষম ছিলো না।

রাজ্জাক-কবরী জুটির হৃদয় নিংড়ানো অভিনয়ে পরিপূর্ণ ‘ময়নামতি’ মাঝবয়সী কিংবা বয়স্ক দর্শকদের কাছে স্মৃতি জাগানিয়া আবেদন নিয়ে এক হাহাকারের জন্ম দিয়ে চলেছে। সিনেমা গবেষক এবং বোদ্ধারা ‘ময়নামতি’র সন্ধান করে চলেছেন দিনের পর দিন। আর এই ছবিটির সন্ধান করে ছোট পর্দায় প্রিমিয়ার করে চ্যানেল আই।

‘ময়নামতি’র বস্তাবন্দি ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে মাদ্রাজ থেকে কারেকশন ও ঝকঝকে করে হার্ডড্রাইভে সংযুক্ত করে আনে চ্যানেল আই কর্তৃপক্ষ। আর এই ছবিটিই আসন্ন ঈদেও দেখতে পারবেন দর্শক।

ময়নামতি ছাড়া ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, নবাব এলএল.বি, গোর, কসাই, আন্ডারকনস্ট্রাকশন ও সুতপার ঠিকানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল আযহাকবরীকসাইকাজী জহিরগোরনবাব এলএল.বিময়নামতিমুক্তিরাজ্জাকলিড বিনোদনসিনেমাসুতপার ঠিকানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

এপ্রিল ১৭, ২০২৬

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬

টাইম ম্যাগাজিনে শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT