চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ভক্তদের জন্য আমার বাড়ি উন্মুক্ত: অনন্ত জলিল

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৭:৫৮ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

প্রতিবছরের মতো এবারো কোরবানি ঈদ ঢাকাতেই উদযাপন করবেন প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। পরিচালক ও নায়ক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। তাই দেশের বাইরে ঈদ উদযাপন না করে তার নিজের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে ঈদ করেন তিনি।

আর স্ত্রী বর্ষা যথারীতি অনন্তকে সাহায্য করবেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় ঈদ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান অনন্ত জলিল। ঈদকে ঘিরে কিছু অজানা কথাও জানান ‘অসম্ভবকে সম্ভব করা’ এই নায়ক।

চ্যানেল আই অনলাইন: কোরবানির ঈদ কোথায় উদযাপন করছেন?
অনন্ত জলিল:
সাধারণত কোরবানির ঈদ আমি ঢাকাতেই করি। এই ঈদে আমি দেশের বাইরে যাই না। কারণ কোরবানির মাংস এতিমখানায়, ফ্যাক্টরি, কিছু অংশ আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীদের বাসায় দিয়ে থাকি। তাই কোথাও যাওয়া হয় না।
চ্যানেল আই অনলাইন: ছেলে আরিজ ও স্ত্রী বর্ষাকে নিয়ে ঈদ উদযাপনে বিশেষ কী পরিকল্পনা আছে?
অনন্ত জলিল:
এবারের ঈদ আমার এবং বর্ষার জন্য একটু ভিন্নভাবে কাটবে। তার বিশেষ কারণ হচ্ছে আমাদের সন্তান আরিজের এটি প্রথম কোরবানির ঈদ। গত রোজার ঈদ ছিলো আরিজের প্রথম ঈদ আর এবার এই ঈদ। আরিজ এখনও খুব ছোট। নামাজ পড়তে পারে না। তারপরও বর্ষা তাকে সকাল বেলা উঠিয়ে পাজামা-পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি দিয়ে রেডি করে দিবে। আমি ঈদের নামাজে যাওয়ার আগে আরিজকে নিয়ে গাড়িতে করে বাসার আশেপাশে একটু ঘুরে আসবো। তারপর ঈদের নামাজ পড়তে যাবো। 

চ্যানেল আই অনলাইন: ঈদের দিনটি আর কিভাবে কাটানোর কথা ভাবছেন?
অনন্ত জলিল:
ঈদের দিন সকালে প্রথমে নামাজ শেষ করে বাসায় ফিরে প্রস্তুতি নিবো কোরবানি দেওয়ার। আমি বরাবরই একাধিক পশু কোরবানি দেই। মোটামুটি সারাদিন কোরবানি নিয়েই ব্যস্ত থাকতে হবে। কোরবানি শেষ করে মাংস এতিমখানাসহ বিভিন্ন জনের কাছে পাঠাবো। আসলে ঈদের পুরো দিনটি আমাকে খুব ব্যস্ত থাকতে হয়।
চ্যানেল আই অনলাইন:
ঈদের দিনে কি ভক্তরা আপনার বাসায় আসেন?
অনন্ত জলিল:
বরাবরের মতো এবারের ঈদেও আমার বাসা ভক্তদের জন্য উন্মুক্ত। সারাদিন অগণিত ভক্তদের উপস্থিতি আমাকে প্রচণ্ড আনন্দ দেয়। কোরবানির ব্যস্ততা শেষে চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সময় দিতে। এছাড়াও প্রতি কোরবানির ঈদে চারটি এতিমখানা আছে, সেখান থেকে বাচ্চারা দেখা করতে আসে, তাদেরকেও আমি সময় দিই।
চ্যানেল আই অনলাইন:
ঈদের পরের পরিকল্পনা কি?
অনন্ত জলিল: ঈদের পরপরই ব্যবসায়িক কাজে আমি বর্ষা এবং আরিজকে নিয়ে দেশের বাইরে যাবো।

চ্যানেল আই অনলাইন: ঈদের জন্য আপনি ও  বর্ষা কোনো কাজ করেছেন?
অনন্ত জলিল:
এবারের ঈদে আমাদের অংশগ্রহণে বেশকিছু ‘টকশো’ টেলিভিশনে সম্প্রচারিত হবে। তাছাড়া আমাদের অভিনীত চলচ্চিত্র দ্যা স্পাই, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম-২  বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।
চ্যানেল আই অনলাইন:
ভক্তদের কী বলে ঈদ শুভেচ্ছা জানাবেন?
অনন্ত জলিল:
ঈদ মানে আনন্দ, হাসি, খুশির জোয়ার সবার মনে। আমি আমার ভক্তদের বলবো, নিরাপদভাবে অনাবিল আনন্দ নিয়ে সবার সঙ্গে ঈদ উদযাপন করবেন। সবাইকে ঈদ মোবারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঢালিউডনায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT