চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ব্যবসা করছেন সালমান, তবে সন্তুষ্ট নন দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
বিনোদন
A A

বলিউডে ঈদের সিনেমা মানেই খানের দাপট। আর এবারের ঈদে আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে হটিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হলেন সুপারস্টার সালমান খান। তবে আগের দুই সিরিজের মত এবার আর দর্শকের মন জয় করতে পারলো না ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি।

সিনেমা সমালোচকদের চোখে তো একেবারেই হতাশাজনক সিনেমার খেতাব পেলো ‘রেস ৩’। মুক্তির প্রথম দিনেই ভুরিভুরি নেতিবাচক রিভিউয়ের কবলে পড়েছে সিনেমাটি।

বলিউড সুপারস্টার সালমান খান থাকার কারণে ‘রেস থ্রি’ নিয়ে সবার মনে প্রত্যাশা ছিল অন্যরকম। কিন্তু ‘টিউবলাইট’-এর মতো আবারো হতাশ করলেন সাল্লু ভাই। খাপছাড়া গল্প, অপ্রয়োজনীয় গান আর অতিরিক্ত অ্যাকশনের কারণে নেতিবাচক প্রতিক্রিয়াই পাচ্ছে ‘রেস থ্রি’।

গতকাল শুক্রবার (১৫ জুন) মুক্তি পেয়েছে  ‘রেস থ্রি’। মুক্তির পর বলিউডের সিনেমা বিশ্লেষকরা ‘রেস থ্রি’কে ৫-এর মধ্যে মাত্র ১, ১.৫, কিংবা ২ রেটিং দিচ্ছেন। যা কিনা একেবারেই হতাশাজনক। খ্যাতিমান বিশ্লেষক তরণ আদর্শ বলেন, হতাশাজনক। তবে ছবিটি প্রথম দিনে ব্যবসা করেছে সন্তুষজনক। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ২৯ কোটি রুপি।

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবিতে যেমন অ্যাকশন ছিলো, তেমনি ছিলো রহস্যে ঘেরা গল্প। যা কিনা দর্শককে ডুবিয়ে রাখে। কিন্তু ‘রেস থ্রি’তে অ্যাকশন থাকলেও নেই রহস্য বা গল্পের গাঁথুনি। ফলে তারকাবহুল এই সিনেমা হতাশাই দিয়েছে দর্শকমনে। তবে সালমানের জনপ্রিয়তার সুবাদে বক্স অফিসে হয়ত সাফল্যও পেতে পারে। যদিও সেটা জানা যাবে আরো কয়েক দিন পর।

ঈদুল ফিতর উপলক্ষে ভারত ও বিশ্বের বেশ কয়েকটি দেশে ‘রেস থ্রি’ মুক্তি পেয়েছে। রিমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে সালমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও শাকিব সেলিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুররেস থ্রিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT