চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ফারুকীর ৫ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২০
বিনোদন
A A

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তবে সবার আগ্রহের শীর্ষে থাকে সাত দিনব্যাপী চলচ্চিত্র! আসছে ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দারুণ সব চলচ্চিত্রে। এরমধ্যে ৫টি ছবিই মোস্তফা সরয়ার ফারুকীর!

ঈদের দিন: ‘টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন দেখানো ‘পিঁপড়াবিদ্যা’। অভিনয়ে শিনা চৌহান, নুর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মউ দেবনাথ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন বাংলাদেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ব্যাচেলর’। এতে অভিনয় করেছিলেন অপি করিম, ফেরদৌস, শাবনুর, হুমায়ূন ফরিদী, ইলোরা গহর প্রমুখ।

Reneta

ঈদের ৫ম দিন থাকছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, মোর্শারফ করিম, রাশেদ আহমেদ তপু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ৭ম দিন দেখানো হবে‘মেড ইন বাংলাদেশ’। অভিনয়ে জাহিদ হাসান, তানিয়া আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, সালেহ আহমেদ, মারজুক রাসেল, তিন্নি, হাসান মাসুদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমইলোরা গহরঈদ ২০২০চঞ্চল চৌধুরীচ্যানেল আইতিশানুর ইমরান মিঠুনুশরাত ইমরোজ তিশাফারুকীফেরদৌসমুকিত জাকারিয়ামোশারফ করিমলিড বিনোদনশাবনুরশামীম শাহেদশিনা চৌহানহুমায়ূন ফরিদী
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT