চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে বড় পর্দার আমেজ, ৭ ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
বিনোদন
A A

আসছে ঈদ। ঈদ উৎসবকে ঘিরে ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় চলছে শেষ সময়ের কাজ। এরইমধ্যে বড় পর্দায় ছবি মুক্তি নিয়ে চলছে জোর প্রস্তুতি। তালিকায় আছে বেশকিছু চলচ্চিত্র। শুধু বড় পর্দায় নয়। ঈদ উৎসবকে ঘিরে ছোট পর্দায়ও অনুষ্ঠান মালা চূড়ান্ত করে ফেলেছে টেলিভিশনগুলো।

ঈদ অনুষ্ঠানে নাটক, টেলিফিল্ম ও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি ছোট পর্দায়ও বড় আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র। আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ছয়দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে সাতটি চলচ্চিত্রের।

ছবিগুলো দেখানো হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত। ঈদের দিন দেখানো হবে ২টি সিনেমা। গীতালি হাসানের কাহিনী নিয়ে নির্মিত ‘আলোয় ভূবন ভরা’ ছবিটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজ, কাঞ্চন প্রমুখ। দেখানো হবে ঈদের দিন সকাল সাড়ে ১১টায়।

‘রাত্রির যাত্রী’ সিনেমাটি দেখানো হবে ঈদের দিন বিকেল আড়াইটায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস প্রমুখ।

‘জান্নাত’ চলচ্চিত্র পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। এ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল সোয়া দশটায়।

শহীদুল আলম সাচ্চু পরিচালনা করেছেন চলচ্চিত্র ‘ভালোবাসার উত্তাপ’। অভিনয়ে অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল সোয়া দশটায়।

Reneta

‘স্বামী হারা সুন্দরী’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের খান। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন সকাল সোয়া দশটায়।

গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘নামতা’ সিনেমাটিতে অভিনয় করেছেন বিথী রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু প্রমুখ। দেখানো হবে ঈদের ৫ম দিন সকাল সোয়া দশটায়।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল সোয়া দশটায় মিনিটে দেখানো হবে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ এ ছবিতে অভিনয় করেছেন কেয়া, সায়মন, মৌসুমী হামিদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণা বিশ্বাসঈদ ২০১৯এটিএম শামসুজ্জামানমাহিয়া মাহিমিশা সওদাগরমৌসুমীলিড বিনোদনসাইমনসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT