চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আযহা পর্যন্ত চলবে ‘পাসওয়ার্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
বিনোদন
A A

মুক্তির তৃতীয় সপ্তাহ থেকে প্রায় দুইশো প্রেক্ষাগৃহে চলছে গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। মুক্তির চতুর্থ সপ্তাহেও ছবিটি দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে চলছে। ছবির প্রযোজক ও অভিনেতা শাকিব খান জানালেন, আসছে ঈদুল আযহায় তার নতুন ছবি আসার আগ পর্যন্ত সারাদেশেই চলবে ‘পাসওয়ার্ড’!

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে শাকিব বলেন, ‘পাসওয়ার্ড’-এর খোঁজ রাখছি, কোনো প্রেক্ষাগৃহ থেকেই ছবিটি নামানো হচ্ছে না। এরমধ্যে হল মালিকরা আমাদের জানিয়েছেন, ঈদুল আযহা পর্যন্ত তারা তাদের হলে ‘পাসওয়ার্ড’ রাখতে চান। সব মিলিয়ে এটা আমাদের পুরো টিমের জন্য আনন্দের খবর। দেশব্যাপী ‘পাসওয়ার্ড’-এর সফলতায় আমরা মুগ্ধ।

এদিকে হল মালিকরা বলছেন, নতুন কোনো ছবি নেই। মানসম্মত নতুন ছবি না আসা পর্যন্ত ‘পাসওয়ার্ড’ ই তারা হলে চালাতে চান। দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ থেকে দর্শক কমেছে কিন্তু তারপরেও প্রতিটি শো দেখতেই দর্শকরা হলে আসছে।

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস) এর ব্যানারে। শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বুবলী, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।

এদিকে বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন শাকিব। ঈদুল আযহাকে টার্গেট করে নির্মিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী। এছাড়াও সম্প্রতি শাকিব খান তার প্রযোজনা সংস্থা থেকে চারটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। শিগগির শুরু হবে ছবিগুলোর কাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনঈদপাসওয়ার্ডবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT