চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে ঘিরে প্রথমবার চার সন্তানের সাথে সাইফ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ন ২২, জুলাই ২০২১
বিনোদন
A A

বিশেষ দিনের আনন্দ জীবনের বিশেষ মানুষদের সঙ্গেই ভাগ করে নিতে কার না ভালো লাগে? ব্যতিক্রম নন সারা আলী খানও। ঈদ-উল-আযহার দিনে পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন নবাব কন্যা। অনুরাগীদেরও এদিন দারুণ সারপ্রাইজ দিলেন সারা।

তিন ভাই এবং বাবার সঙ্গে ছবি পোস্ট করে চমকে দিলেন অনুরাগীদের। ছবিতে দেখা গেল সাইফিনার দ্বিতীয় সন্তান জেহ-কে কোলে নিয়ে বসে আছেন সারা আলী। যদিও এই ছবি দেখে কিছুটা আবদার মেশানো অভিযোগও রয়েছে ভক্তদের।

ছবিতে একদম ঘরোয়া সাদামাটা পোশাকেই দেখা মিলল সকলের। সোফার উপর চার মাসের ভাইকে কোলে নিয়ে বসে সারা। পাশে সাইফের কোলে বসে আছে রকস্টার তৈমুর এবং নীচে মেঝেতে বসে রয়েছে ইব্রাহিম। এই ছবিতে জেহ’র মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন সারা, তাতেই কিছুটা আনন্দে ভাটা পড়েছে অনেক অনুরাগীর। পোস্টের ক্যাপশনে সারা লেখেন- , ‘সকলকে জানাই ঈদ মোবারক… আল্লাহ সকলকে শান্তি, উন্নতি দিক, সবার ভিতর শুভবুদ্ধি জেগে উঠুক। ভালো সময়ের কামনা করছি।’

জেহ-র জন্মের পর এই প্রথম চার সন্তানের সঙ্গে একফ্রেমে পাওয়া গেল সাইফকে। অভিনেতা ও প্রথমপক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান সারা ও ইব্রাহিম। বিচ্ছেদ হলেও সারা-ইব্রাহিমের সঙ্গে দারুণ বন্ধন সাইফের। সাইফ ও কারিনার দুই সন্তান- তৈমুর ও জেহ। করিনার সঙ্গেও ভীষণ ঘনিষ্ঠ সারা-ইব্রাহিম। ছোট থেকেই তৈমুরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাইফের প্রথমপক্ষের সন্তানরা, জেহ-র ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম নেই।

সারার বয়স এখন ২৫, আর জেহ-র বয়স সবে পাঁচ মাস। সাইফের চার সন্তানের বয়সের বিস্তর ফারাক রয়েছে। কিন্তু ভালোবাসাটা একদম খাঁটি। ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। তারপর থেকে ছেলের প্রথম ঝলক বা নাম গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে সাইফিনা দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জেহ। সারা এদিন ছোট্ট ভাইয়ের মুখ ঢেকে দিলেও দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে জেহ-র ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অমৃতা সিংইব্রাহিমকারিনা কাপুরতৈমুরবলিউডসাইফ আলীসারা আলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দেয়ার খবর জানালেন ক্রীড়াঙ্গনের যে তারকারা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তিন আসনের নির্বাচন স্থগিতের আবেদন জামায়াত জোটের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT