চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ শপিংয়ে সতর্কতা

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:৪২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদ শপিং

ঈদ শপিং

ঈদ আনন্দের একটা বড় অংশ নতুন নতুন জামা-কাপড়, জিনিসপত্র কেনা। তাই ঈদের কেনাকাটার জন্য আমাদেরকে ছুটতে হয় মার্কেটে, শপিং মলে, খুচরা দোকানীর কাছে। কিন্তু শুধু কিনতে গেলেই তো হবেনা, কিছু সতর্কতা নিয়ে চলতে হবে। আর তা হলো-

  • প্রথমেই হাতব্যাগটার কথাই বলা যাক, ব্যাগটাকে সাবধানে রাখবেন। কারণ ছিনতাইকারী, পকেটমারদের আনাগোনা বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়ে বেশি থাকে।
  • শপিংয়ে যাওয়ার সময় শুধু ব্যাগ নিয়ে গেলেই হবে না। তাতে টাকা ভরেছেন কিনা, তাও খেয়াল রাখুন। নইলে দোকানে গিয়ে বিব্রত হতে হবে।
  • ব্যাগে মোবাইল রাখলেও তাকে বাইরের পকেটে নয়, বরং ব্যাগের ভেতরের চেম্বারে রাখুন।
  • ব্যাগের চেইন বন্ধ আছে কিনা তা খেয়াল রাখুন। কারণ চেইন খোলা থাকলে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার আশংকা থাকবে।
  • মার্কেটে গিয়ে বেশি ভিড়ের মধ্যে সাবধানে থাকুন। কারণ বখাটেরা এসময় অনাকাঙ্খিত হুড়োহুড়ি করে মেয়েদের বিব্রত করে।
  • টাকা-পয়সা লেনদেনে সতর্ক হোন। টাকা নেওয়ার সময় তা চেক করে নিন। কারণ এ সময় জাল টাকার লেনদেন বেড়ে যায়।
  • শুধু জাল টাকাই নয়, টাকা ছেঁড়া কিনা কিংবা তা লেনদেনের যোগ্য কিনা তা-ও খেয়াল করে নিন।
  • মার্কেটের সরু গলি দিয়ে চলাচল থেকে বিরত থাকবেন। কারণ, এখানে অনাকাঙ্খিত ঘটনা ঘটবার আশংকা থাকে।
  • কাপড়ের রঙ, মান সব সুন্দর করে যাচাই করে নিন। কোনো জায়গায় ছেঁড়া আছে কিনা, তাও দেখে নিন।
  • অনেক সময় কাপড় পরিবর্তনের জন্য ‘প্রাইস ট্যাগটি’ দরকার পড়ে। তাই কাপড় কিনে ট্যাগটাকে ভুলে ফেলে আসবেন না বা হারাবেন না। বরং তা সংরক্ষণ করুন।
  • শপিংয়ে একা না গিয়ে বরং কাউকে সঙ্গে নিয়ে গেলে আরও ভালো হয়। পছন্দ, নিরাপত্তা সবই অনেকটা নিশ্চিত হয়।
  • শপিংয়ের সব টাকা নিজের কাছে না নিয়ে বরং সঙ্গীর সঙ্গে ভাগাভাগি করে নিন। তাহলে মিসিং হলেও, সব একসাথে মিসিং হবে না।
  • ইফতারের পর শপিংয়ে যাওয়ার সময় সাথে পানি রাখুন। কারণ সারা দিনের পানির চাহিদার সাথে, হাঁটলেও আরেক ধরণের পানির চাহিদা যোগ হবে। আর তা পূরণ না করলে অসুস্থ হয়ে পড়বেন।
  • যদি রোজা রেখে শপিংয়ে যান, তবে অবশ্যই ছাতা, রোদচশমা সাথে নিবেন।
  • ইফতারের পর শপিংয়ে গিয়ে বাইরের ভাজা-পোড়া খাবার একদমই খাবেন না।

সর্বোপরি সতর্ক থাকুন এবং ঈদের কেনাকাটাকে আনন্দময় করে তুলুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT