মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে নতুন করে আরো ১০ লাখ শিশু দুর্ভিক্ষের মুখে পড়ার আশঙ্কা করেছে সেভ দ্য চিলড্রেন।
প্রায় চার বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইয়েমেনে। ২০১৫ সালের মার্চ থেকে প্রেসিডেন্ট আবদু মানসুর হাদি সরকারের পক্ষে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। দুর্ভিক্ষের কবলে পড়েছে অসহায় জনগণ।
ডায়রিয়া, কলেরা ও মহামারীতে মরছে হাজার হাজার মানুষ। খাদ্য নেই, পানি নেই। এখন পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে, অপুষ্টিতে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে। বর্তমানে দেশটিতে ৫ দশমিক ২ মিলিয়ন শিশু দুর্ভিক্ষের শিকার।







