চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে  তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

বুধবার ভোরে টেকনাফের নাফ নদীস্থ কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াবাগুলোর মূল্য কমপক্ষে ২ লাখ ৮০ হাজার টাকা।

টেকনাফস্থ কোস্টগার্ডের ষ্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের উপর গুলতি নিক্ষেপ করতে থাকে।

পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লাশিকালে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট লুকায়িত ছিল।

এসময় ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ জন নাগরিক আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়; তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, আটকেরা প্রত্যেকেই মায়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরেই তারা সমুদ্রপথে এভাবেই ইয়াবা পাচার করে আসছে। পরবর্তীতে আটক ইয়াবা পাচারকারীদের ইয়াবা ও কাঠের নৌকাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবামিয়ানমার নাগরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট চ্যানেল আইয়ের ‘আই স্ট্রাইকার’

জুন ১৭, ২০২৬

যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে ছাদেই গড়ে তুলেছেন আমের বাগান

জুন ১৭, ২০২৬

দিনাজপুরে বাণিজ্যিকভাবে ঘাস চাষে সাফল্য

জুন ১৭, ২০২৬

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT