চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা-হেরোইন-ফেন্সিডিলসহ সব মাদকের মোহনা ঢাকা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৫০ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক দু’টি মাদকপাচার রুটের কেন্দ্রে অবস্থান করা বাংলাদেশের মাদক বাজারের প্রধান কেন্দ্র এখন রাজধানী ঢাকা। রাজশাহী অঞ্চল দিয়ে ঢোকা হেরোইন ও ফেন্সিডিল, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল দিয়ে ঢোকা গাঁজা এবং চট্টগ্রাম অঞ্চল দিয়ে ঢোকা ইয়াবার মোহনা হয়ে উঠেছে প্রায় দুই কোটি জনসংখ্যার এই মেগাসিটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, সব মাদকের বড় বাজার ঢাকা। রাজধানী কেন্দ্রিক জনস্রোত, অর্থের স্রোত এবং যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় ঢাকা এবং আশেপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, টাঙ্গাইল, ময়মনসিংহের মতো এলাকাগুলোতে বাড়ছে মাদকের প্রকোপ।

ঢাকা মাদকের কেন্দ্র হয়ে ওঠার কারণ তুলে ধরে ডিএনসি’র মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: মাদক বাণিজ্যের প্রধান টার্গেট আমাদের যুব সমাজ। এই যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ পড়ালেখা-চাকরির জন্য পরিবারের বাইরে একাই ঢাকায় থাকছে। সব মিলিয়ে ঢাকায় এখন প্রায় দুই কোটি মানুষের বসবাস। নগরায়নের আধুনিকতা-যান্ত্রিকতা, প্রত্যাশার চাপ এবং প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশায় ঢাকা মহানগরীতে মাদকাসক্তি বেড়ে চলেছে। যেহেতু দেশে সব কিছুই ঢাকামুখী এবং ঢাকাতে মানুষের বসবাস বেশি তাই ঢাকায় মাদকের প্রকোপও বেশি।

রাজধানী মাদক বাজারের কেন্দ্রে পরিণত হওয়ার পেছনে আরও কয়েকটি কারণ তুলে ধরেছেন ডিএনসি’র অপারেশন্স এবং গোয়েন্দা শাখার পরিচালক সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: ঢাকায় আড়াইশ’র বেশি স্পটে প্রায় সব রকম মাদক বিক্রি হচ্ছে। এখানে অপেক্ষাকৃত স্বচ্ছল মানুষ যেমন বেশি তেমনি দিনমজুর ভাসমান মানুষের সংখ্যাও বেশি। তাই দামি মাদক ইয়াবা, ফেন্সিডিল যেমন এখানে ব্যাপক বিক্রি হয় তেমনি বিক্রি হয় গাঁজা, অ্যাম্পুল। নগরবাসীর একটি বড় অংশই দেশের নানা জায়গা থেকে পড়তে আসা শিক্ষার্থী। তারা মাদকাসক্ত বন্ধু বান্ধবের সঙ্গ পেয়ে মাদকের দিকে কেবল কৌতুহল মেটাতে ঢুকলেও আর বের হতে পারে না। ডিএনসি’র প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে ২৫ দশমিক ৭৩ শতাংশ রাজধানী থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয় চট্টগ্রাম থেকে, ৬৯ দশমিক ২২ শতাংশ। কারণ ইয়াবা আসে চট্টগ্রাম দিয়ে। তাই উদ্ধারের পরিমাণের দিক দিয়ে ঢাকা পিছিয়ে থাকলেও ইয়াবা আসক্ত এবং বিক্রির পরিমাণ ঢাকাতেই সর্বোচ্চ। ২০১৬ সালে ঢাকা থেকে ৩ লাখ ৩৩ হাজার ৭৯৮ পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি।

হেরোইনের বেলাতেও চিত্রটা প্রায় একই রকম। ২০১৬ সালে সবচেয়ে বেশি হেরোইন আটক করা হয় রাজশাহী থেকে, ৭৩ দশমিক ২১ শতাংশ। হেরোইনের প্রাদুর্ভাব এবং মামলা সংখ্যায় রাজশাহী এগিয়ে। কিন্তু ঢাকা মহানগরীতে হেরোইনের সর্বোচ্চ প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। ২০১৬ সালে ঢাকা থেকে আটক করা হেরোইনের পরিমাণ ১ দশমকি ৩৩৭ কেজি।

Reneta

ডিএনসি প্রতিবেদন বলছে, ফেন্সিডিলের প্রকোপ ঢাকা এবং আশেপাশের এলাকায় কিছুটা কমে আসলেও রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের পরেই আছে ঢাকা। ২০১৬ সালে ঢাকা থেকে ১ হাজার ৭শ’ ৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়।

২০১৬ সালে উদ্ধার করা গাঁজার মধ্যে ঢাকা অঞ্চল থেকে ২৯ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রাম অঞ্চল থেকে ৩২ শতাংশ, রাজশাহী অঞ্চল থেকে ২৬ দশমিক ১৬ শতাংশ।

কিন্তু ডিএনসি প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দেশের পূর্ব সীমান্তবর্তী কুমিলা, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢোকা গাঁজার প্রধান বাজার ঢাকা। ২০১৬ সালে ঢাকা থেকে ৯শ’ ৭৭ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়।

ইঞ্জেক্টিং মাদক অ্যাম্পুল বাংলাদেশে ঢোকে রাজশাহী অঞ্চল দিয়ে। কিন্তু এই মাদকের টার্গেটও ঢাকার বাজার। ২০১৬ সালে ঢাকায় ৮ হাজার ৫১৮ অ্যাম্পুল আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায় মাদকমাদকলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT