চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসিবি’র তদন্তের মুখে রুট-অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের পঞ্চম টেস্টের পর হোটেলে পুলিশি ঝামেলায় পড়েছেন ইংলিশ দলের জো রুট ও জেমস অ্যান্ডারসন।

মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় হোটেল কর্তৃপক্ষই পুলিশ ডেকেছিল। তাৎক্ষনিকভাবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই ঘটনা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সোমবার শেষ টেস্টের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হোবার্টের ক্রাউন প্লাজা হোটেলে মিলিত হন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়। তবে ভোর ৬ টা বেজে গেলেও হোটেলের বার থেকে চলে যেতে অস্বীকৃতি জানান ক্রিকেটাররা। উল্টো বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য অতিথিদের সমস্যার সৃষ্টি করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তাসমানিয়ার পুলিশ।

তবে পুলিশের নির্দেশের পরপরই খেলোয়াড়রা নিজেদের হোটেল রুমে চলে যান বলে উল্লেখ করা হয়েছে পুলিশের বিবৃতিতে। এছাড়া পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেয়া হবে না বলেও জানানো হয়েছে এ বিবৃতিতে।

সিডনি মর্নিংয়ে প্রকাশিত এক মোবাইল ফোন ফুটেজে দেখা যায়, ঘটনার সময় রুট ও অ্যান্ডারসনের সাথে অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় নাথান লায়ন, ট্রাভিস হেড এবং অ্যালেক্স ক্যারিও ছিলেন। এছাড়া খেলোয়াড়দের সবাই তখনও সাদা পোষাক পরা অবস্থাতেই ছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। ঘটনার সত্যতা স্বীকার করার পাশাপাশি এ ব্যাপারে তদন্ত করবে বলে জানিয়েছে বোর্ডটি।

Reneta

‘ইংল্যান্ড দলের খেলোয়াড়রা তাদের বিশৃঙ্খল আচরণের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছে। ইসিবি এ ব্যাপারে তদন্ত করবে। এর আগে এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসনঅ্যাশেজ সিরিজ-২০২২ইসিবিরুটলিড স্পোর্টসহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬

ভিভিআইপি গাড়িবহর নাকি অ্যাম্বুলেন্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসরণযোগ্য দৃষ্টান্ত

মে ৭, ২০২৬

‘মুক্ত গণমাধ্যম’ ছিল বিগত সরকারের গালভরা বুলি: জহির উদ্দিন স্বপন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT