নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন আদালত। উচ্চ আদালতে দায়েরকৃত একটি রিট আবেদনের শুনানী শেষে বৃহস্পতিবার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত করেন আদালত।
রিট আবেদনে উল্লেখ করা হয়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকরি ছাড়তে হয়। কিন্তু তাহসিনা রুশদীর লুনার চাকরি ছাড়ার বয়স
তিন বছর পার হয়নি।








