চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি জেম টিভির চেয়ারম্যান গুলিতে নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ইরানি জেম টিভি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ কারিমিয়ানকে (৪৫) তুরস্কের ইস্তানবুলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার কুয়েতি ব্যবসায়িক অংশীদারও নিহত হন।

ইস্তানবুলের মাসলাক এলাকায় সাইদ কারিমিয়ানের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে মুখোশধারী হামলাকারী। স্থানীয় সময় শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কারিমিয়ান। তার ব্যবসায়ীক অংশীদার হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহত হন।

যে গাড়িটি ব্যবহার করে কারিমিয়ানকে হত্যা করা হয়েছে সে গাড়িটিও পরে পোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তুরস্কের পুলিশ। ব্যবসায়িক দন্দ্বের কারণেও এই হত্যাকাণ্ড হতে পারে বলে তুরস্কের কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অতীতে কারিমিয়ানের অনুপস্থিতে তার বিরুদ্ধে তেহরান আদালতে বিচার হয়েছিলো। সেই বিচারে তাকে ছয় বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

জেম টিভি পার্সি ভাষায় সম্প্রচারিত হয়। বিদেশি ও পশ্চিমা অনুষ্ঠানগুলোকে পার্সি ভাষায় রূপান্তরিত করে তা ইরানে সম্প্রচার করে জেম টিভি। ইসলামী মূল্যবোধ বিরোধী অনুষ্ঠান প্রচার এবং পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে দেয়ার অভিযোগ ছিলো চ্যানেলটির বিরুদ্ধে।

শুরুতে লন্ডনে প্রতিষ্ঠিত হওয়া জেম গ্রুপ বর্তমানে দুবাই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এ গ্রুপের ১৭টি পার্সি ভাষার চ্যানেল রয়েছে। এছাড়া কুর্দি, আজেরি ও আরবি ভাষায় একটি করে চ্যানেল রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT