চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুল-মুমিনুলের ব্যাটে গাজীর দ্বিতীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ব্রাদার্স ইউনিয়নের ছুঁড়ে দেয়া লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং। কিন্তু সেই লক্ষ্যকে সহজ করে ফেলেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। জাতীয় দলের এ দুই ব্যাটসম্যানের কল্যাণে ২ উইকেট জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

প্রথমে ব্যাট করে ভারতীয় অলরাউন্ডার দেবাশীষ দাসের ক্যারিয়ার সেরা অপরাজিত ১১২ রানের সুবাধে ৫ উইকেটে ২৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ব্রাদার্স। চতুর্থ উইকেট জুটিতে অলক কাপালির সঙ্গে ৭৮ রানের পর পঞ্চম উইকেটে ইয়াসির আলির সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন শিলিগুড়ির এ অলরাউন্ডার। অলক ৪১ ও ইয়াসির আলি করেছেন ৫৪ রান। জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে এসেছে ৪৩ রান।

বড় রানের জবাবে ১৩ রানের মাথায় ওপেনার মেহেদি হাসানের উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু দলকে লক্ষ্যচ্যুত হতে দেননি জাতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মুমিনুল হক। দুজনেই পেয়েছেন অর্ধশতক। ইমরুল ৬৫ ও মুমিনুল ৫৭ রানে আউট হলে হঠাতই ছোট ধস নামে গাজীর ইনিংসে। এক পর্যায়ে ২৩৫ রানে ৮ উইকেট হারানো দলটিকে চোখ রাঙাচ্ছিল পরাজয়।

মূর্তিকারিগর

কিন্তু শেষ পর্যন্ত আরেক ভারতীয় গুরকিট সিংয়ের অপরাজিত ৭১ রানের কল্যাণে জয়ের বন্দরে নোঙ্গর ভেড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। চলতি লিগে দলটির এটি দ্বিতীয় জয়। আর ব্রাদার্সের এটি তৃতীয় পরাজয়। পঞ্চম রাউন্ড শেষে দুদলের পয়েন্ট সমান ৪। ৫ ম্যাচের সবগুলো ম্যাচ জিতে সবার উপরে আবাহনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT