চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানকে হত্যার হুমকি দিলো ‘আইএসবি’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:১৯ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশীদের মতো করে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্য আরাফ আল ইসলাম।

ইমরান তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসে জানান, ‘আরাফ আল ইসলাম নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দিয়েছে। সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশীদের মতো করে আমাকে হত্যা করা হবে।

পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।

আমি এই উগ্র সন্ত্রাসীর কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নই। তবে সকলের অবগতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম।’

হত্যার হুমকির পরপরই ইমরান এইচ সরকারের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইন এর। সরকারের কাছে তিনি নিজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, হত্যার হুমকির ব্যাপারে মোটেও ভীত নন। তবে জঙ্গিরা যেভাবে দু্ই বিদেশীকে ঘোষণা দিয়ে হত্যা করল তাই ব্যাপারটা আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানালাম।

ইমরান আরো বলেন, হত্যার হুমকি পাওয়ার পর পরই শাহাবাগ থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।

Reneta

বিকেলে শাহাবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবেন জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হুমকিদাতার অবস্থান নির্ণয় করেছেন। তারা হুমকিদাতাকে গ্রেফতার করার ব্যাপারেও আমাকে আশ্বাস দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসবিইমরান এইচ সরকারহত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

আদালতে নারী বিচারপ্রার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা!

মে ১০, ২০২৬

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

মে ১০, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি 

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

মে ১০, ২০২৬

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT