চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমন-নিরবের উপস্থাপনায় ২০ তারকা, জমজমাট ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
বিনোদন
A A

ইমন-নিরব দুজনেই একযুগের বেশি শোবিজে কাজ করছেন। সেই সুবাদে তাদের চমৎকার বন্ধুত্ব। একসঙ্গে তারা বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন। এজন্য কেউ কেউ তাদের মানিকজোড় বলে থাকেন! এবার ইমন-নিরব দুজনে এলেন উপস্থাপনায়। তাদের উপস্থাপনা দেখা যাবে ২০ জন তারকার জমজমাট ঈদ আয়োজন।

চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় এ দুই তারকা জানালেন, নন্দিতার প্রযোজনায় এবারই প্রথমবার তারা ‘আনন্দ সময়’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করলেন। এ অনুষ্ঠানে তাদের সহযোগী হয়ে হাজির হবেন অনুভব মাহবুব। পোশাকের ডিজাইনগুলো পিয়ালের। ১০ পর্বে নির্মিত এ অনুষ্ঠানে থাকছেন ২০ জন তারকা শিল্পী। অনুষ্ঠানটির সময় ৪২ মিনিট।

এই শোটি একেবারেই আড্ডার মতো। যেখানে ইমন-নিরবের অতিথি হয়ে একেক পর্বে আসবেন একজোড়া করে অতিথি। তাদের সঙ্গে মিডিয়ায় কাজের আগ্রহ প্রকাশ করে প্রথমে এবং শেষে এসে বাড়তি আনন্দ দেবেন অনুভব মাহবুব।

অনুষ্ঠানটি ঈদে প্রচারের জন্য বানানো হলেও ঈদ নিয়ে আলোচনা করা হয়নি বলে জানালেন নিরব। তিনি বলেন, আমি এবং ইমন দুজনে কোনো অতিথিকে ঈদ নিয়ে কিছু জিজ্ঞেস করিনি। নিরব বলেন, শোয়ের আয়োজন অনেক বড়। বড় সেট নির্মাণ করে একেবারে জমজমাট আয়োজনে ধারণ করা। অতিথিরা এতোই খুশি হয়েছেন যে শোতে ডান্সও করেছেন। পাশাপাশি অনুভব মাহবুব চমৎকার ভাবে নিজেকে হাজির করেছেন। এই শো তাকে নতুন করে পরিচিতি দেবে।

ইমন-নিরবের অতিথি হয়ে ‘আনন্দ সময়’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন অনন্ত জলিল-বর্ষা, মিশা সওদাগর-মাহিয়া মাহি, সাইমন-নিপুন, অমিত হাসান-কেয়া, সজল-আইরিন, আরফিন রুমি-পরশী, আনিসুর রহমান মিলন-রত্না, রোশান-শেহতাজ, ইভান শাহরিয়ার সোহাগ-আঁচল, শিরিন শিলা-নিঝুম রুবিনা।

ইমন বলেন, দারুণ শো করেছি। প্রচুর আড্ডা মেরেছি। প্রত্যেক অতিথির সঙ্গে আনন্দ করেছি। দর্শক দেখে এনজয় করবে। শাহরুখ খান, সালমান খান তাদের বিভিন্ন এওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে যেভাবে মজা করেন আমরাও চেষ্টা করেছি উপস্থাপনার মাধ্যমে নিজেদের মতো করে মজা করতে। আমাদের সাথে অনুভব মাহবুব ছিল, সেও হাস্যরসে নিজেকে তুলে ধরেছে।

Reneta

অনুভব মাহবুব থাকেন ইমন-নিরবের বাসায়। তাদের বাসায় সবকিছু দেখাশোনা করেন। অতিথি এলেই আগ্রহ নিয়েই মিডিয়ার প্রতি আগ্রহ দেখান। অনুভব বলেন, তারা আমাকে এফডিসি নিয়ে কাজের সুযোগ করে দেবে এই আশায় তাদের বাসায় সব কাজ করি। খুব মজা হয়েছে। তিনি বলেন, একেবারে ভিন্ন কনসেপ্টে শো। এমনটা আমাদের দর্শক আগে দেখেনি। পূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিল-বর্ষাইমনচিত্রনায়কনিরবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT