চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম ব্যবহার করলে আদালতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

দেশে ইলেক্ট্রিনিক ভোটিং মেশিন-ইভিএম এর ব্যবহার সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা ব্যবহার করলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট৷

ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকা জোটটি বলছে, এই নির্বাচনে আমরা যাব৷ আর সেই নির্বাচনে ভোট বিপ্লব হবে। কোনো কিছুতেই আটকানো যাবে না। জনগণ ইভিএম প্রতিরোধ করবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন নিজ থেকে সরকারের আজ্ঞাবহ হয়ে বসে আছে। এ কারণে জনগণের কথা তাদের কানে যাচ্ছে না। এজন্য ধিকৃত সরকার, রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও জোর করে ক্ষমতায় আসার জন্য অপকৌশল করছে৷ জনগণের উপর আস্থা না থাকলে এরকম করে। জনগণ ভোট কারচুপি প্রতিহত করবে।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ইভিএম ব্যবহার সংবিধান বিরোধী দাবি করে বলেন, ইভিএম ব্যবহার করা হলে ড. কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান লংঘনের দায়ে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।

তিনি বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ এর ২/এ তে আছে, বাংলাদেশের সংসদ গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে৷ ইভিএম মেশিনে প্রত্যক্ষ ভোট হবে না। তাই সংবিধান সংশোধন করা ছাড়া ইভিএম ব্যবহার করা যাবে না। প্রত্যক্ষ ভোটের শর্ত হলো ভোট গণনা পর্যন্ত প্রত্যক্ষ থাকবে। বাংলাদেশে এই ইভিএম ব্যবহার করা গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রদ্রোহী।

Reneta

‘‘সেনাবাহিনীকে দিয়ে এই সংবিধান বিরোধী কাজ করিয়ে তাদেরকে বিতর্কিত করবেন না৷ ইভিএম কারা তৈরি করেছে, এই মেশিন কোথা থেকে অপারেট করা হবে জনগণ জানে না৷ এটা ব্যবহার করা যাবে না। করলে সংবিধান লংঘনের দায়ে মামলা করা হবে।’’

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা ইভিএম চাই না। কারণ ইভিএম যারা এনেছেন তারাও ব্যবহার করতে জানেন না। আর যারা ভোট দেবেন তারা এখনো তা দেখেননি।

‘‘একজন নাগরিকের ইচ্ছেমতো ভোট দেয়ার অধিকার আছে। যারা ইভিএম দেখেননি, তারা ভোট দিলে তাদের ভোট যে প্রয়োগ হবে তার নিশ্চয়তা নেই। জনগণ এই ইভিএম প্রতিরোধ করবে৷’’

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা প্রধানত নির্বাচনে যেতে চাই৷ এটিকে আমরা লড়াই হিসেবে নিচ্ছি। আমাদেরকে এই নির্বাচনে জিততেই হবে। আর ইভিএমের বিরোধীতা করছি একারণে যে, তারা (সরকার) ভোট চোর৷ এই সুযোগ তারা নেবে। কারণ আগে তাদের ভোট চুরির উদাহরণ আছে। ইভিএম হলো একটি ফালতু জিনিস। আমরা একটি বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। তার জন্য ইভিএম চাইনা। 

সরকার নির্বাচন কারচুপি করার চেষ্টা করলে জনগণের অভ্যুত্থান হবে বলেও হুমকি দেন মান্না।

ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে তো এখনো খোদাভক্ত মনে হচ্ছে। আশা করি তাদের বিবেক জাগ্রত হবে৷

তিনি বলেন, বেশি চালাকি করবেন না। উল্টাপাল্টা কিছু করলে পরে বাড়িতে নিজের মুখটি লুকিয়ে রাখতে হবে৷

একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজনে এই সেমিনার শুরু হয় বিকেল ৩টায়।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ ২০ দল ও ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন এবং বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ইভিএম প্রকৌশলীরা ইভিএম দিয়ে কিভাবে ভোট কারচুপি করা যায় তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন।

তাদের যুক্তি, যেকোনো ডিভাইসের মাধ্যমে দূর থেকে ভোট কারচুপি করার সুযোগ আছে ইভিএম মেশিনে। এই মেশিনের মাধ্যমে একজনের ভোট আরেকজন দিতে পারে।

এই পদ্ধতিতে প্রিসাইডিং অফিসার নিজেই কারো সহযোগিতা ছাড়া প্রতি ঘণ্টায় ১শ ভোট দিতে পারবেন বলে উল্লেখ করেন প্রকৌশলীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমইভিএম ব্যবহারএকাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নবনির্বাচিত সভাপতি তামিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ৭, ২০২৬

স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে

জুন ৭, ২০২৬

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT