চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের লক্ষ্য ৩-০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টেস্টে ভালো করার পুরস্কার পেয়েছেন ইবাদত হোসেন। প্রথমবার সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। নিউজিল্যান্ড সফরে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক প্রস্তুত হচ্ছেন সাদা বলে ঝড় তোলার জন্য। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বুধবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যাতে আধিপত্য দেখিয়ে তিন ম্যাচেই জয় প্রত্যাশা করছেন টাইগার পেসার।

বিপিএল শেষে রোববার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে প্রথম অনুশীলন করেছে তামিম ইকবালের দল। সোমবার অনুশীলন নেই স্বাগতিক ও সফরকারী আফগানিস্তানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ছিল সবার।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ইবাদত জানান সিরিজ নিয়ে ভাবনার কথা। পেসারদের নিয়ে আশাবাদী হওয়ার মতো বার্তাও দিয়েছেন।

Banglabid

‘টেস্টে সারাদিন এক জায়গায় বল করার সামর্থ্য থাকতে হয়। এখানে একটু আলাদা, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেয়ার। চেষ্টা করব এখানে নতুন বল কাজে লাগানোর।’

‘আমরা ফাস্ট বোলাররা চেষ্টা করব, এখানে যে তিনটা ম্যাচ আছে, অন্তত একটা-দুইটা ম্যাচ জেতাব ইনশাআল্লাহ। আশা করি যে, আমাদের ফাস্ট বোলিং বিভাগের খুব ভালো সময় যাচ্ছে, আমাদের সবার। চেষ্টা করব আমরা ৩-০ ম্যাচে সিরিজ শেষ করতে।’

‘বছরের শুরুটা আমরা খুব ভালোভাবে করেছি। নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি ওদের মাটিতে। তখন থেকেই আত্মবিশ্বাসী আছি। এরপর বিপিএল খেলেছি। বিপিএলটাও অনেক আত্মবিশ্বাসী ছিলাম। সেই আত্মবিশ্বাস আফগানিস্তান সিরিজে কাজে লাগাতে চাই।’

Reneta

ইবাদত বিপিএল খেলেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে। ৫ ম্যাচে নেন ৬ উইকেট। আগে মাত্র ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। টেস্টে ভালো করে প্রথমবার ওয়ানডে দলে আরও ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলি রাব্বি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতইয়াসিরতামিমনিউজিল্যান্ডবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT