চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত বললেন, পাকিস্তানকে হারানো সম্ভব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৩ সালের ৬ সেপ্টেম্বর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তখন নবীন। পাকিস্তান সফরে মুলতান টেস্টে অল্পের জন্য গড়া হয়নি ইতিহাস। খালেদ মাহমুদ, হাবিবুল, আশরাফুলদের আশাভঙ্গের বেদনায় সেদিন পুড়েছিল প্রত্যেক টাইগার ক্রিকেটপ্রেমীই। ইনজামাম-ইউসুফদের সঙ্গে জিততে জিততে ১ উইকেটে হেরে যাওয়া দলটি যে ছিল বাংলাদেশ।

১৭ বছর পর টেস্ট খেলতে মঙ্গলবার পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। মুলতানে খেলা সেই দলটির কেউই নেই বর্তমান স্কোয়াডে। তারপরও রুদ্ধশ্বাস ওই ম্যাচটি অনুপ্রেরণা হিসেবে ধরা দিচ্ছে তরুণ ক্রিকেটার ইবাদত হোসেনের কাছে। রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এ পেসার জানিয়ে গেলেন সম্ভাবনার কথা।

‘তখনকার দল অনেক ভালো ছিল আমাদের। যারা খেলেছেন তাদের প্রায় সবাই এখন ক্রিকেট বোর্ডে আছে। এখন যে আমাদের দলটি আছে, যদি আমরা ভালো খেলতে পারি, তামিম ভাই, মুমিনুল ভাই রানের মধ্যে আছে। অন্যরাও ভালো টাচে আছে। মনে হচ্ছে আমরা যদি ভালো খেলতে পারি, আমরা পাকিস্তানকে হারাতে পারি।’

Banglabid

টেস্ট দলে নিয়মিতই সুযোগ পাচ্ছেন ইবাদত। রাওয়ালপিন্ডি টেস্টে এ পেসারকে ঘিরে থাকছে প্রত্যাশার ভার। ইবাদত জানালেন, প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছেন সেজন্য।

‘যতটুকু শুনেছি পাকিস্তানের উইকেট মোটামুটি ব্যাটিং সহায়ক হয়। ওভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি, যদি ব্যাটিংবান্ধব হয় কীরকম আক্রমণ করতে হবে। আমরা বিসিএলের একটা ম্যাচ খেলেছি, সেখানে চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার এবং প্রস্তুতি ঠিকঠাক করে নেয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদত হোসেনবাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT