চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় এবার তলোয়ার নিয়ে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় সামুরাই তলোয়ার নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালাতে গিয়ে গুলিতে নিহত হয়েছে চার হামলাকারী। বুধবারের এ ঘটনায় একজন পুলিশ কমকর্তায় হামলাকারীদের হাতে মারা যায়।

দেশটির রিয়াও শহরে পুলিশ হেডকোয়ার্টারে গাড়ি নিয়ে ঢুকে আক্রমণ চালানো হয়। জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

২০০২ সালের পরে সন্ত্রাসবিরোধী অভিযানে বেশ প্রশংসিতই ছিলো ইন্দোনেশিয়া। সেটা তারা ধরেও রেখেছিলো বেশ কয়েক বছর। কিন্তু সম্প্রতি আবার রক্তাক্ত হয়ে উঠছে ইন্দোনেশিয়া।

এর আগেই বেশ কিছু আত্মঘাতী হামলায় হতবাক হয়ে পড়েছিলো ইন্দোনেশিয়া। পুলিশ স্থানীয় আইএস কেন্দ্রিক দল জেম্মা আনসারুত দৌলাহকে (জেএডি) এই আক্রমণের জন্য দায়ী করেছে।

ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমপ্রধান দেশ। ২০০২ সালের বালিতে বোমা হামলার পরে দীর্ঘ সময় সন্ত্রাসবিরোধী কঠোর ব্যবস্থার জন্য সবার কাছে প্রশংসিত হয়। তারা গ্রেফতার ও হত্যার মধ্যে সমন্বয় আনতে সক্ষম হয়। তারা মুক্ত হওয়া সন্ত্রাসীদের প্রতি তাদের মনোভাব পরিবর্তনেও বেশ সক্ষম হয়।

কিন্তু দেশটি এখন নতুন হুমকির মুখোমুখি, সিরিয়ায় যুদ্ধ শেষে ফেরা আইএস যোদ্ধাদের নিয়ে।

Reneta

গত চারদিন ধরেই সহিংসতার মধ্যে আছে ইন্দোনেশিয়া। গত রোববার এক দম্পতি ও তাদের চার সন্তান নিয়ে তিনটি চার্চে আত্মঘাতী হামলা চালায়। তাতে ১৮ জন মারা যায়, আহত হয় ৪০ জন।

পশ্চিম জাভার সিয়ানজুরের রোববার চারজন সন্দেহভাজন (জেএডি) সদস্যকে হত্যা করে পুলিশ, আটক করে দুজনকে।

সোমবার পাঁচ সদস্যের একটি পরিবার পুলিশ স্টেশনে আক্রমণ চালায়।  প্রতি আক্রমণে চারজন নিহত হয়, তবে আট বছর বয়সী একটি মেয়ে বেঁচে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইন্দোনেশিয়া
শেয়ারTweetPin2

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT