চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত সতর্কতা বেড়ে দ্বিতীয় সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-অগ্ন্যুৎপাত সতর্কতা

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরি থেকে টানা লাভা ও ধোঁয়া উদ্‌গীরণ চলতে থাকায় সতর্কবার্তার মাত্রা বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বর্ধিত সতর্কতার অংশ হিসেবে আগ্নেয়গিরির আশপাশ দিয়ে যাওয়ার কথা, এমন সব ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করে দেয়া হয়েছে। ক্রাকাটাওয়ের আশপাশে ৫ কিলোমিটার এলাকাজুড়ে ‘বর্জনীয় এলাকা’ ঘোষণা করা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা বিএনপিবি জানিয়েছে, অগ্ন্যুৎপাত কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু থামছে না পরিস্থিতি অস্থিতিশীল থাকায় কখন কী হবে ধারণা করা যাচ্ছে না। এজন্যই সতর্কতার মাত্রা ২ থেকে বাড়িয়ে ৩ করা হয়েছে।

‘ভলক্যানোলজিক্যাল সার্ভে অব ইন্দোনেশিয়া’র দেয়া তথ্য উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপিবি বলেছে, আনাক ক্রাকাটাওয়ের সক্রিয়তা দিনদিন বাড়ছে। এজন্য বিপজ্জনক এলাকার পরিসীমা ২ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫ কিলোমিটার করা হয়েছে।

আগ্নেয়গিরিতে আপাতত যে ধরনের অগ্ন্যুৎপাত হচ্ছে তাকে স্ট্রম্বোলিয়ান ইরাপশান বলা হয়। এক্ষেত্রে ছোট ছোট বিস্ফোরণের মধ্য দিয়ে লাভা ছড়িয়ে ছিটিয়ে বের হতে থাকে।

আশা করা হচ্ছে বর্জনীয় এলাকার ভেতরে কেউ নেই। তবে সুন্দা প্রণালির দু’পাশেই জাভা ও সুমাত্রা দ্বীপের উপকূল অঞ্চলে মানুষ বসবাস করছে। আবারও সুনামি হতে পারে, এ আশঙ্কায় তাদেরকে সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে।ইন্দোনেশিয়া-আরেকটি সুনামির আশঙ্কা-আগ্নেয়গিরি-সতর্কতা

Reneta

গত শনিবার ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সমুদ্র তলদেশে ভূমিধসের কারণে সুন্দা প্রণালিতে সৃষ্ট সুনামিতে এ পর্যন্ত ৪৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ১৫শ’ জন। এখনো নিখোঁজ দেড়শ’র বেশি মানুষ।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালিতে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। পরপর দু’টো বিশাল ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী পান্ডেগলাং, সাউথ লাম্পাং এবং সেরাং এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবারের পর রোববার থেকে আনাক ক্রাকাটাওয়ে অগ্নুৎপাত অব্যাহত থাকায় নতুন করে সুনামির আশঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এছাড়া আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্নেয়গিরিআগ্নেয়গিরির অগ্ন্যূৎপাতইন্দোনেশিয়াইন্দোনেশিয়া উপকূলইন্দোনেশিয়া-আগ্নেয়গিরিইন্দোনেশিয়া-সুনামিইন্দোনেশিয়ায় সুনামির আঘাতলিড নিউজসুনামি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT