চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্ডাস্ট্রি থেকে আর আমার পাওয়ার কিছু নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘আমি মৌসুমী। এই ইন্ডাস্ট্রি থেকে আর তেমন কিছু পাওয়ার নেই আমার। তবে এই ইন্ডাস্ট্রিতে আমার জুনিয়র যারা আছে, বা আসবে তাদের জন্য সুস্থ ও সন্দর পরিবেশ তৈরি করে যাওয়া আমার দায়িত্ব।’-জন্মদিন পরবর্তীতে অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী।

৩ নভেম্বর ছিল চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। আর সে উপলক্ষ্যে ৫ নভেম্বর সন্ধ্যার পর রাজধানীর মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে সদ্য গঠিত চলচ্চিত্র ফোরামের উদ্যোগে ছোট পরিসরে আয়োজন করা হয় একটি অনুষ্ঠান। যেখানে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র ফোরামের নেতা নাসির উদ্দিন দিলুসহ ফোরামের বেশ কয়েকজন নেতা।

সেখানে জাজ মাল্টিমিডিয়া ও চলচ্চিত্র ফোরামের পক্ষ থেকে চিত্রনায়িকা মৌসুমীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ করার আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মৌসুমী। জন্মদিনের আয়োজন ছাড়াও এসময় তিনি কথা বলেন বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংকট ও সমস্যা নিয়েও। এমনকি কথা প্রসঙ্গে চলচ্চিত্র ফোরাম গঠনের প্রাসঙ্গিকতাও তুলে ধরেন তিনি।

ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে মৌসুমী বলেন, ভক্তদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে আজকে মোসুমী বানিয়েছে। তারা আমাকে কাছে পায় না, দূর থেকে দেখে। কিন্তু আমার প্রতি সারাদেশের মানুষের ভালোবাসা আমি ফিল করি। মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ও বেঁচে থাকার সম্বল।


চলচ্চিত্র ফোরাম তৈরি হওয়ার পক্ষে যুক্তি দিয়ে এসময় মৌসুমী বলেন,আমি মৌসুমী। ইন্ডাস্ট্রি থেকে এখন আর তেমন কিছু পাওয়ার নেই আমার। কিন্তু আমাদের জুনিয়রদের জন্য সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে যাওয়া আমাদের কর্তব্য। অথচ সে পরিবেশ চলচ্চিত্রে আর নেই। এরপর শাকিবের উদাহারণ সামনে টেনে এনে মৌসুমী বলেন, শাকিবকে নিয়ে ক’দিন আগে বিভিন্ন সংগঠনগুলোর যে নেতিবাচক আয়োজন দেখেছি সেটা আমাদের ভালো লাগেনি। তারমত একজন টপক্লাস অভিনেতাকে যেভাবে অসম্মান করা হয়েছে এসব বিবেচনায় চলচ্চিত্র ফোরামের মত সংগঠনের প্রয়োজনিয়তার কথাও মৌসুমী তার বক্তব্যে তুলে ধরেন।

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র ফোরামমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT