চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট প্যাকেজ বিষয়ে বিটিআরসি’র নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল অপারেটরদের দেয়া ডেটা বা ভয়েস অফার ও প্যাকেজের মেয়াদ এখন থেকে ন্যূনতম ৩ দিন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন( বিটিআরসি)।

বিভিন্ন প্যাকেজ বা অফার গ্রাহকবান্ধব করতে রোববার বিটিআরসি এই নির্দেশনা দেয়।

মোবাইল ফোন অপারেটরগুলো বর্তমানে কয়েক ঘণ্টা থেকে শুরু করে মাসব্যাপী অফার দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটা বা ভয়েসের মিনিট শেষ না হলে তা বাতিল হয়ে যায়।

মোবাইল ফোন অপারেটরদের দেওয়া নির্দেশনায় বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর করতে হবে।কার্যকরের পর এক মাস বিষয়টি পর্যালোচনা করবে কমিশন। তারপর সেই বিষয়ে পরবর্তী নির্দেশনা দেবার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোন প্যাকেজ বা ডেটার মেয়াদ শেষ হবার পর সেটিতে ‘পে পার ইউজ’ এর মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকার ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। আর সেটি শেষ হয়ে গেলে কোন প্যাকেজ কেনা ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।

এর বাইরে অফার বা প্যাকেজের অটো-রিনিউয়াল সুবিধা রাখা হয়েছে। ফলে কোনো একটি অফারের মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তা নবায়ন হয়ে যাবে। এক্ষেত্রে ব্যালেন্স থাকতে হবে এবং গ্রাহক যদি সেটি বন্ধ করে না দেন। আর যদি গ্রাহক এটি বন্ধ করে দেন তবে সে ক্ষেত্রে তিনি ‘পে অ্যাজ ইউ গো’ সুবিধায় পাঁচ টাকা পর্যন্ত তা ব্যবহার করতে পারবেন।

Reneta

এর আগে ডেটা, ভয়েসের অফারের মেয়াদ সর্বনিম্ন সাত দিন করতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছিলো বিটিআরসি। কিন্তু পরে সেটি স্থগিত করে কমিশন। একই সঙ্গে কোনো অফারের মেয়াদ ৩০ দিনেরও বেশি হতে পারবে না বলেও আগের নির্দেশনায় উল্লেখ করে কমিশন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিটিআরসিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT