চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে হাসপাতালে মরগান, স্ট্রেচারে মাঠ ছাড়লেন ফার্নান্দো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে চোট চিন্তায় ইংল্যান্ড। চোটের কবলে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। বিশ্বযজ্ঞ শুরুর ৬দিন বাকি, তার আগে বড় ধাক্কা শ্রীলঙ্কান শিবিরেও। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন লঙ্কান আভিস্কা ফার্নান্দো।

শুক্রবার প্রস্তুতির সময় বাঁ-হাতের তর্জনীতে চোট পেয়েছেন মরগান। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। সেকারণে এদিন নিজেরা অনুশীলন করতে মাঠে নেমেছিল স্বাগতিকরা। সেই সময় আঙুলে চোট পান অধিনায়ক।

শুক্রবারই স্থানীয় হাসপাতালে মরগানের এক্স-রে হওয়ার কথা রয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে অধিনায়কের চোটের সত্যতা স্বীকার করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই চোট কতটা গুরুতর তা জানা যাবে বলেছে ইসিবি।

অন্যদিকে শুক্রবার কার্ডিফে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান আভিস্কা ফার্নান্দো।

ম্যাচের ১৮তম ওভারে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের শট আটকাতে গিয়ে প্র্যাকটিস পিচে বিপজ্জনকভাবে পা পিছলে পড়ে যান লঙ্কান দলের তরুণ ডানহাতি ব্যাটসম্যান। গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় ফার্নান্দোকে স্ট্রেচার করে মাঠ ছাড়তে হয়। এক্স-রে রিপোর্ট হাতে পাওয়ার পরই তার চোট সম্পর্কে বিবৃতি দেয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের আগে ৬টি ওয়ানডে ম্যাচে দেশের জার্সি গায়ে খেলেছেন ২১ বছরের তরুণ এ ক্রিকটার। ব্যাট হাতে একটি অর্ধশতসহ আভিস্কার মোট সংগ্রহ ১৪৫ রান। শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে অন্যতম চমক ছিল তার অন্তর্ভুক্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT