চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সাক্ষী আগরতলা ষড়যন্ত্র মামলার সেই ট্রাইব্যুনাল কক্ষ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:১২ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ জাদুঘর-আগরতলা ষড়যন্ত্র মামলা-ট্রাইব্যুনাল

ঢাকা সেনানিবাসের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাসের সাক্ষী হিসেবে সংরক্ষিত আছে কথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কক্ষ। ১৯৬৮ সালের ২১ এপ্রিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য নামের এই মামলার বিচারকাজের জন্য ট্রাইব্যুনালটি গঠিত হয়।

শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ২৭ জন সামরিক এবং ৮ জন বেসামরিক নাগরিকের বিরুদ্ধে দায়ের হয়েছিল রাষ্ট্রদ্রোহের মামলা। মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসার-ইনচার্জ মেজর সারাহ্‌ আমির জানান, ৬৮ সালের ১৯ জুন এই ট্রাইব্যুনাল কক্ষেই শুরু হয় বিচারকাজ।

মামলার ২৯ নম্বর আসামি ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিলেল বাসা থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে মামলার আলামত হিসেবে আদালতে দাখিল করা হয়েছিল। সেটিও এই জাদুঘরে সংরক্ষিত আছে।বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ জাদুঘর-আগরতলা ষড়যন্ত্র মামলা-ট্রাইব্যুনাল

প্রহসনমূলক এ মামলার বিরুদ্ধে ওই সময় গড়ে ওঠে তুমুল গণআন্দোলন। বিচারকাজ চলাকালীন মামলার ১৭ নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হক সেনানিবাসের ভেতরে কারাগারের অভ্যন্তরে পাকিস্তানি সৈনিকের গুলিতে নিহত হন।

এতে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা পূর্ব বাংলায়। পাকিস্তান সরকার বাধ্য হয় শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে।বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ জাদুঘর-আগরতলা ষড়যন্ত্র মামলা-ট্রাইব্যুনাল

১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ১০ লাখের বেশি ছাত্র জনতার সমাবেশে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশেখ মুজিবুর রহমানশোকাবহ আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT