চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতিহাস লেখা’ ব্যাট নিলামে তুলছেন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দেশের ক্রিকেটাররা নিলামে তুলতে শুরু করেছেন প্রিয় ও ঐতিহাসিক মুহূর্তের স্মারক। সে যাত্রায় যোগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। যে ব্যাটে অসাধারণ এক ইনিংস খেলে প্রথমবার কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা, সেটিই নিলামে তুলছেন টাইগার অলরাউন্ডার।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মোসাদ্দেক লিখেছেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’

গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি খেলেছিলেন মোসাদ্দেক। ২৪ বলে ৫২ রানের ইনিংসে জয়ের পথ সহজেই পাড়ি দেয় বাংলাদেশ। ২০ বলে পঞ্চাশ ছুঁয়ে বাংলাদেশের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মোসাদ্দেক। তার ব্যাটেই টাইগার ক্রিকেটে লেখা হয়ে প্রথমবার কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের ইতিহাস।

Banglabid

করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে মোসাদ্দেক দাঁড়িয়েছেন শুরু থেকেই। কিছুদিন আগে নিজ এলাকা ময়মনসিংহে বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তুলে দেন। তার আগেও দরিদ্র মানুষের সহায়তায় বাড়িয়ে দেন সহায়তার হাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিলামবাংলাদেশ ক্রিকেটমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুটবল-ক্রিকেট দুই’ই মাতানো চুনী গোস্বামী চলে গেলেন

পরবর্তী

কালজয়ী সার্জিও লিওন

পরবর্তী

কালজয়ী সার্জিও লিওন

লকডাউন তুলেও যে বিপদ দেখছে উহান

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT