চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনের ‘গোলাপি’ টেস্টে নতুন ভূমিকায় ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের ক্রিকেট থেকে আপাতত দূরেই আছেন মহেন্দ্র সিং ধোনি। আর টেস্ট থেকে তো সে কবেই নিয়েছেন অবসর। ভারতের সাবেক অধিনায়ককে আবারও টেস্টে ফেরানোর উদ্যোগ নিয়েছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস। তবে খেলোয়াড় হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে!

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়ের পর থেকেই ক্রিকেটমুখো হচ্ছেন না ধোনি। এসময়ের মাঝে আবার সেনাবাহিনীতে স্বেচ্ছাশ্রমও দিয়ে এসেছেন। এরপর থেকে তার হাতে অখণ্ড অবসর। ভারতের জার্সি গায়ে আর তাকে দেখা যাবে কিনা এখন পর্যন্ত সেটাও নিশ্চিত নয়।

ধোনির অবসরকেই কাজে লাগাতে চাচ্ছে স্টার স্পোর্টস। এরইমধ্যে তারা ঘোষণা দিয়ে রেখেছে, কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ধোনি। ধারাভাষ্য কক্ষে প্রথম দুই দিন মাইক্রোফোন হাতে দেখা যাবে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে। শুধু ধোনিই নন, ধারাভাষ্যকক্ষে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে সাবেক সব টেস্ট অধিনায়কদেরও!

‘ইডেনে প্রথম দুই দিনে সকল অধিনায়ককে আমন্ত্রণ জানানো হবে। বিরাট কোহলি ও তার দলের সঙ্গে ভারতের জাতীয় সঙ্গীতে গলা মেলাবেন এই অধিনায়ক ও বিশিষ্টজনেরা। অধিনায়কেরা ধারাভাষ্য কক্ষে এসে টেস্টে তাদের স্মরণীয় মুহূর্তগুলোর স্মৃতিচারণ করবেন। তাদের সেই মুহূর্তগুলো টেস্টের চতুর্থদিনের বিরতির সময়গুলোতে দেখানো হবে।’, ইডেন টেস্টের জন্য এমন ঘোষণাই দিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশ ও ভারতের প্রথম গোলাপি বলের টেস্টকে স্মরণীয় করে রাখার জন্য আরও উদ্যোগ নিয়েছেন সৌরভ। ২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের বিভিন্ন মুহূর্তগুলোর ভিডিও বড় পর্দায় দেখানো টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে। প্রথমবারের মতো গোলাপি বলে ভারতের অনুশীলন সেশনও টিভিতে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে স্টার স্পোর্টস।

তবে এতসব উদ্যোগের মাঝে থাকছে ছোট একটা প্রশ্নও। গত শনিবার যখন এ নিয়ে প্রেজেন্টেশন দেয়া হয়েছে, সেখানে দেখা যায়নি দুই সাবেক অধিনায়ক অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়ের কোনো ফুটেজ। তাহলে কী ইডেনে এই দুজনকে দেখা যাবে না?

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT