লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে ইটালিয়ান কাপ জিতল জুভেন্টাস। অনেক দিন পর তাদের সামনেও ট্রেবল জয়ের হাতছানি।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে লাৎসিও। ম্যাচের চার মিনিটে হঠাৎ এক আক্রমণে স্টেফান রাডুর গোলে এগিয়ে যায় লাৎসিও। অবশ্য সমতায় ফিরেতেও খুব বেশি সময় নেয়নি জুভেন্টাস। ১১ মিনিটে ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে কিয়েলিনির গোলে ম্যাচে ফেরে তারা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৭ মিনিটে মাত্রির গোলে শিরোপা নিশ্চিত হয় জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে উৎসবের একটি রাত কাটিয়েছে জুভরা।







