চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইটভাটা ও ফিটনেসহীন গাড়ির ধোঁয়াতে দূষিত রাজধানীর বাতাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

রাজধানী ঢাকা মহানগরীতে ইটভাটা ও ফিটনেসহীন গাড়ির ধোঁয়াতে দূষিত রাজধানীর বাতাস দূষিত হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

বুধবার রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে এক সায়েন্টিফিক সেমিনারে এসব কথা বলেন তারা।  সায়েন্টিফিক সেমিনারের বিষয় ছিল ‘ক্রমবর্ধমান মারাত্মক বায়ু দূষণে বক্ষব্যাধি রোগের ওপর প্রভাব, প্রতিকার এবং আশু করণীয়’।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

বায়ু দূষণ একটি নীরব ঘাতক জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, বায়ু দূষণ মনুষ্য তৈরি। আমরা অপরিকল্পিতভাবে ইটভাটা তৈরি করছি, সেখানে কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি না। বিভিন্ন কল কারখানার বর্জ্য বাতাসে মিশে দূষণ করছে। পাশাপাশি ফিটনেসহীন গাড়ির ধোঁয়ায় বায়ু দূষণ করছে যা আমাদের দেহে ব্যাপক ক্ষতি সাধন করছে।

বায়ু দূষণের প্রতিকার ও আশু করণীয় সম্পর্কে তিনি বলেন, আমাদের এখনই সচেতনতা তৈরি করতে হবে। ইটভাটার গুলোতে সরকারীভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় অন্যান্য বক্তারা বলেন, শীতের সময় সাধারণত বাতাসে দূষণের জন্য দায়ী ক্ষুদ্র ও ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বেড়ে যায়। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর আশপাশে গড়ে ওঠা প্রায় ছয় হাজার ইটভাটা দূষণের জন্য প্রধানত দায়ী। শীতে এগুলো চালু হয়। একই সঙ্গে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও মেরামত বেড়ে যাওয়ায় বাতাস স্বাভাবিকভাবেই দূষিত হয়ে পড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেস্ট অ্যান্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. মীর্জা মো. হিরন।

Reneta

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি. আই. পি) এর সভাপতি অধ্যাপক আকতার মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জনস্বাস্থ্য বিজ্ঞানী অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ন্যাশলাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দি চেস্ট অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডা. সাইদুল ইসলাম এবং ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক ডা. আবু রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. খায়রুল আনাম। সায়েন্টিফিক সেমিনার ও পিঠা উৎসবের আয়োজন করেছে চেস্ট অ্যান্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ।

সেমিনার শেষে অতিথিরা পিঠা উৎসবের উদ্বোধন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বায়ু দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT