চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইটপাটকেল আর প্রশংসা, কোনোটাই ধরে রাখিস না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৪, মে ২০২২
বিনোদন
A A

বলিউডের মেধাবী নির্মাতা জোয়া আখতারের আগামী ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। শনিবার প্রকাশ্যে এলো ছবিটির টিজার এবং প্রথম পোস্টার।

মেয়ে সুহানা অভিনীত প্রথম সিনেমার পোস্টার, টিজার দেখে আপ্লুত বলিউড কিং শাহরুখ। পোস্টার, টিজার শেয়ার করে সোশাল মিডিয়ায় মেয়েকে দিয়েছেন বেশকিছু উপদেশ।

বাবা হিসেবে নয়, একজন সহ-অভিনেতা হিসেবে সুহানাকে উপদেশ দিয়েছেন শাহরুখ। কিং খান লেখেন, ‘মনে রেখো সুহানা তুই কিন্তু কোনওদিন পারফেক্ট হতে পারবি না। কিন্তু নিজের সত্ত্বাটা বজায় রাখিস তাহলেই চলবে। উদার মন নিয়ে এগিয়ে চল, অভিনেতা হিসাবে সবটা উজার করে দিস…ইটপাটকেল আর প্রশংসা, কোনোটাই ধরে রাখিস না…!’

তিনি আরও লেখেন, ‘তোর যে অংশটা স্ক্রিনের মধ্যে রয়েছে সেটা সবসময় তোরই থাকবে… আমার ছোট্ট সোনা তুই অনেক দূর এসেছিস.. কিন্তু মানুষের মনের রাস্তাটা অনন্ত… ভেসে চল এবং সবার মুখে হাসি ফোটাস, যেভাবে তুই পারবি। তোর সঙ্গে থাকুক, লাইট-ক্যামেরা-অ্যাকশন।’

এই পোস্টের কমেন্ট বক্সে সুহানা লেখেন, ‘লাভ ইউ পাপা’। শুধু মেয়ে সুহানাই নয়, ছবির প্রত্যেক কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা। তিনি অপর একটি পোস্টে লেখেন, ‘প্রত্যেক খুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, তোমরা যারা এই সুন্দর পেশায় পা দিচ্ছো, সাফল্য কামনা করি।’

শাহরুখের পাশাপাশি মেয়ে সুহানার ছবির টিজার শেয়ার করে গৌরী খান লিখেছেন, ‘তুই করে দেখিয়েছিস’। জোয়ার দেখানো পথে হেঁটে বলিউডে সফল হবে মেয়ে, বিশ্বাস শাহরুখ-পত্নীরও।

Reneta

কমিক ক্যারেক্টার ‘আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করছেন জোয়া আখতার। তিনজন ‘স্টার কিডস’ ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরীজোয়া আখতারদ্য আর্চিসনেপোটিজমবলিউডশাহরুখশাহরুখ-গৌরীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT