চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইচ্ছা ছিল বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলবো, ঘরের মাঠেই’

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১১:১৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: ২০১৪ সালে সিলেটে যখন নেপালের বিপক্ষে ম্যাচ হল বাংলাদেশের, বিপলু আহমেদ বিপলুর বয়স তখন ১৬! খেলেন মোহামেডানের অনূর্ধ্ব-১৬ দলে। সেই ম্যাচে গেট ভেঙে মাঠে ঢুকে পড়েছিল দর্শক। বহু কষ্ট করে ছাদে উঠে খেলা দেখেছিলেন বিপলু। সেদিন থেকেই মনের কোণে পুষে রেখেছিলেন সুপ্ত এক বাসনা। একদিন খেলবেন এই মাঠে।

সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে লাওসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে কেবল খেললেনই না, জয়ের নায়কও ‘লোকাল বয়’ বিপলুই। তার একমাত্র গোলেই আনন্দে মেতে উঠেছে খেলা দেখতে আসা প্রায় ২৫ হাজার সিলেটবাসী। বিপুল নিজেও আনন্দিত প্রিয় শহরবাসী, দেশকে আনন্দে ভাসাতে পেরে।

মাঠে তিনি মিডফিল্ডার। গোল করার চেয়ে গোলের সুযোগ তৈরি করাই যার আসল কাজ। কোচেরও সেটাই প্রত্যাশা থাকা স্বাভাবিক। কিন্তু ২০ বছর বয়সী এ মিডফিল্ডার বলছেন ভিন্ন কথা, ‘কোচ আমাদের সবসময় বলেন, গোলের সুযোগ থাকলে অবশ্যই গোল করবা। কারণ অনেক সময় এতে গোল হয়। আমি দুইবার বল নিয়ে ঢুকেছিলাম। আমি চেষ্টা করেছি। আর আমার টার্গেটই ছিল এখান থেকে একটা গোল করার। সেটাই করেছি।’

ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি এসেছে বিপলুর পা থেকে। গোল করেই উত্তর-পশ্চিম গ্যালারির দিকে ছুট দিয়েছেন। স্যালুট ঠুকেছেন। কার দিকে তাকিয়ে সেলুট? কাদের জন্য এমন উদযাপন?

লাজুক হাসি দিয়ে বিপলু জানালেন সেলুট-উদযাপনের কারণ, ‘ওই গ্যালারিতে আমার পরিবার ছিল। ভাইয়া ছিল। মূলত তার কারণেই আমি উঠে এসেছি। আমি যতটুকু এসেছি একমাত্র তার দ্বারাই। ভাইয়া ৫০০ টিকেট কিনে সবাইকে দিয়েছেন। তারা এসেছেন খেলা দেখতে।’

স্টেডিয়াম থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে বিপলুদের বাড়ি। এই জেলা স্টেডিয়াম দাপিয়েই আজকে জাতীয় দলের জার্সি তার গায়ে। নেপালের বিপক্ষে সেই ম্যাচের দিন প্রথমার্ধ দেখেই ফিরে গিয়েছিলেন ঘরে। কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা স্বপ্ন, ‘২০১৪ সালে এই স্টেডিয়ামেই আমি খেলা দেখেছিলাম। আমার টিকিট ছিল। কিন্তু অনেক কষ্ট করে স্টেডিয়ামে ঢুকেছিলাম। তখন থেকেই ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলবো। আর এই মাঠেই খেলবো। ইচ্ছাটা পূর্ণ হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মে ২, ২০২৬

দ্রুততম সময়ে ঢাকা-সিলেট যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের মাকালু শিখরে বাবর আলী

মে ২, ২০২৬

সুরমা নদীর বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT